-
গাজার প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বাত্মক ধর্মঘট চলছে
মে ১৯, ২০২১ ১৪:৩২গাজা উপত্যকা ও বায়তুল মুকাদ্দাসের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট চলছে। এই ধর্মঘটে পশ্চিম তীরের বাসিন্দাদের পাশাপাশি ১৯৪৮ সালে ইসরাইলের দখলে যাওয়া এলাকার অধিবাসীরাও অংশ নিচ্ছে।
-
ইসরাইলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা; গাজায় বোমাবর্ষণ অব্যাহত
মে ১৯, ২০২১ ১১:৩৭ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।
-
গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনী ব্যর্থ, দ্রুত যুদ্ধবিরতি করতে হবে: দৈনিক হারেৎস
মে ১৯, ২০২১ ১১:০৯গাজায় ইহুদিবাদী সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলের দৈনিক হারেৎস। দৈনিকটির কয়েকটি নিবন্ধে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে।
-
যতদিন প্রয়োজন হামলা চলবে: নেতানিয়াহু: যে কারণে আগ্রাসন থামাবে না ইসরাইল
মে ১৯, ২০২১ ১০:১৫তুরস্কের আনাতোলি বার্তাসংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এ আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরাইলি সেনাবাহিনীর আরো দুই থেকে তিন দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে।
-
হামাসের সর্বোচ্চ কমান্ডারকে হত্যার দু দফা চেষ্টা চালিয়েছে ইসরাইল
মে ১৯, ২০২১ ০৯:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মুহাম্মদ দেইফকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের ঘাতক বাহিনী। আজ (বুধবার) সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের এ কথা জানান।
-
ইসরাইলি আগ্রাসনে গাজার ৫২ হাজার মানুষ উদ্বাস্তু
মে ১৯, ২০২১ ০৮:০৭জাতিসংঘ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে। এছাড়া, পুরো গাজা উপত্যকা জুড়ে ৬৫০টি ভবন বিধ্বস্ত হয়েছে।
-
পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরাইলবিরোধী সংঘর্ষ
মে ১৯, ২০২১ ০৫:৪৪ইহুদিবাদী ইসরাইলের বর্বর সহিংসতার বিরুদ্ধে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে। ১৯৪৮ সালে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে।
-
গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা; সুড়ঙ্গ ধ্বংসের দাবি
মে ১৮, ২০২১ ১৪:৪১ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে।
-
ব্যাপক ক্ষতির মুখেও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারাই এখন পর্যন্ত সেরা
মে ১৮, ২০২১ ১৪:১১গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন দ্বিতীয় সপ্তাহে গড়ালো। ইসরাইলি আগ্রাসনের জবাবে হামাসের প্রতিরোধ যোদ্ধারাও শুধু যে নজিরবিহীন পাল্টা হামলা চালাচ্ছে তাই নয় একইসঙ্গে বহির্বিশ্বে ইসরাইলের সমর্থক দেশগুলোও হতচকিত ও হতবিহবল হয়ে পড়েছে। তারা হতাশ হয়ে পড়েছে।
-
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন: জয়-পরাজয়ের সমীকরণ
মে ১৮, ২০২১ ১১:৩১দখলদার ইহুদিবাদী ইসরাইলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর যুদ্ধ শুরুর এক মাস আগ থেকেই সম্ভাব্য যুদ্ধের বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত ১০ মে যুদ্ধ শুরু হয়। এ মাসটি ফিলিস্তিনিদের জন্য নাকাবা বা বিপর্যয়ের মাস হিসেবে পরিচিতি। কেননা ১৯৪৮ সালের ১৪মে অবৈধভাবে ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরাইল প্রতিষ্ঠার ৭৩ বছর পেরিয়ে গেলেও আজো ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত অব্যাহত রয়েছে। এমনকি মাঝেমধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধও সংঘটিত হয়েছে। ইসরাইল নতুন করে ফের ফিলিস্তিনে যুদ্ধ বাধিয়েছে।