গাজায় ৬০ জঙ্গিবিমান দিয়ে ৬৫ স্থানে ব্যাপক হামলা; সুড়ঙ্গ ধ্বংসের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i91828-গাজায়_৬০_জঙ্গিবিমান_দিয়ে_৬৫_স্থানে_ব্যাপক_হামলা_সুড়ঙ্গ_ধ্বংসের_দাবি
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৮, ২০২১ ১৯:১১ Asia/Dhaka
  • গাজা
    গাজা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আজ সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে।

এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নিচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘণ্টায় আমরা ৬৫টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেছেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে। গাজার পশ্চিমের আর-রামাল এলাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইসরাইলের অভ্যন্তরে ইহুদিবাদীদের সঙ্গে আরব মুসলমানদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। লোদ শহরে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

এছাড়া উগ্র ইহুদিবাদীরা গতরাতেও দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে সমবেত হয়ে গাজায় হামলা অব্যাহত রাখার দাবি জানিয়েছে। এদের অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিবাদী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কেউ কেউ দাবি করে থাকেন বাইরে থেকে আসা ইহুদিবাদীরা নিরীহ, সামরিক ক্ষেত্রে তাদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু গতরাতে এ ধরণের অভিবাসী ইহুদিবাদীরা গাজায় হামলা ও হত্যা-নৃশংসতা বৃদ্ধির দাবি জানিয়ে নিজেদের চেহারা স্পষ্ট করেছে।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।