-
আল-কুদস নিয়ে উত্তেজনার মধ্যে গাজায় বিমান হামলা চালালো ইসরাইল
মে ০৯, ২০২১ ১১:৪৮অধিকৃত ফিলিস্তিনের পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে চলমান উত্তেজনার মধ্যেই ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গতকাল (রোববার) মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান দুটি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
-
মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিতে রকেট হামলা: ধ্বংস হয়েছে বিমানের হ্যাঙ্গার
মে ০৯, ২০২১ ০০:৫৭ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে যে রকেট হামলা হয়েছে তাতে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।
-
‘সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার হলেই ইয়েমেনিরা অভিযান থামাবে’
মে ০৮, ২০২১ ১৬:৫৪ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, সৌদি আরব এবং তার মিত্ররা যখন ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন বন্ধ করবে এবং সর্বাত্মক অবরোধ তুলে নেবে তখন তার দেশের সামরিক বাহিনীও সৌদি আরবের বিরুদ্ধে হামলা বন্ধ করবে।
-
ইরানের সঙ্গে আলোচনা হয়েছে: সৌদি আরব
মে ০৮, ২০২১ ১৪:২৬সৌদি আরব বলেছে, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি হামলা: বহু দেশের নিন্দা, নিন্দা জানায় নি সৌদি
মে ০৮, ২০২১ ১৪:১৯ফিলিস্তিনি ভূখণ্ডের পবিত্র আল-আকসা মসজিদের বর্বর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।
-
ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ মুজাহিদদের হৃদয়-মনকে নাড়া দিয়েছে: ইসলামী জিহাদ
মে ০৮, ২০২১ ১৩:২৬ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইরানের সর্বোচ্চ নেতার কুদস দিবসের ভাষণ ফিলিস্তিনি মুজাহিদদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে এবং তাদের মনে বায়তুল মুকাদ্দাস মুক্ত করার পাশাপাশি মসজিদুল আকসায় একসঙ্গে নামাজ আদায়ের আশা বাড়িয়ে দিয়েছে।
-
আবারো মার্কিন ঘাঁটি আইন আল আসাদে রকেট হামলা
মে ০৮, ২০২১ ০৯:১৮ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ ঘাঁটিতে আবারো রকেট হামলা হয়েছে।
-
কুদস দিবসের র্যালির প্রস্তুতিকালে সৌদি বিমান হামলা; ৭ ইয়েমেনি নিহত
মে ০৮, ২০২১ ০৫:০৩ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরাইল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতিকালে সেখানে সৌদি জঙ্গিবিমান হামলা চালায়।
-
ইসরাইলের সঙ্গে আপোষকারীরা ঐশী প্রতিশ্রুতি উপেক্ষা করছে: আল-আকসার খতিব
মে ০৮, ২০২১ ০১:২৬মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদের খতিব বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করেছে তারা ঐশী প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে এবং তাদের জানা উচিত ফিলিস্তিনি জনগণ বিজয়ী হবেই।
-
গাজাবাসীকে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় শক্তিশালী করতে হবে: হিজবুল্লাহ
মে ০৮, ২০২১ ০০:৫০লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিন ও আল-কুদস রাজনীতি করার কোনো বিষয় নয় বরং ইহুদিবাদীদের কবল থেকে এগুলোকে মুক্ত করা ফিলিস্তিনি নাগরিকসহ গোটা মুসলিম বিশ্বের অকাট্য অধিকার।