-
সৌদিতে শপথ নিয়ে মন্ত্রীরা ইয়েমেনে ঢুকতেই বিস্ফোরণ-গোলাগুলি; নিহত ৫
ডিসেম্বর ৩০, ২০২০ ১৬:৩৭সৌদি আরবে শপথ নিয়ে ইয়েমেনে ফিরেই হামলার শিকার হয়েছে কথিত নয়া মন্ত্রীসভার সদস্যরা। সম্প্রতি পলাতক প্রেসিডেন্ট হিসেবে খ্যাত মানসুর হাদি নতুন মন্ত্রীসভা গঠন করেছেন। আজ মন্ত্রীসভার সদস্যরা এডেন বিমানবন্দরে পৌঁছার সঙ্গে সঙ্গে ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।
-
‘সৌদিসহ ৩ দেশের কাছে কয়েকশ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা’
ডিসেম্বর ৩০, ২০২০ ১৬:০৯ক্ষমতার শেষ দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অস্ত্র বিক্রির জন্য মরিয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে সৌদি আরব, কুয়েত এবং মিশরের কাছে কয়েকশ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ সৌদি আরব এবং মিশরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ রয়েছে।
-
সিরিয়ায় রুশ সেনাদের ওপর হামলা: আহত ৩
ডিসেম্বর ৩০, ২০২০ ১৫:১৪সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের যুদ্ধমুক্ত অঞ্চলে রাশিয়ার সেনাদের উপর হামলা করেছে উগ্র সন্ত্রাসীরা। হামলায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
-
গাজায় জেনারেল সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন; ইসরাইলের ক্ষোভ
ডিসেম্বর ৩০, ২০২০ ১৩:১৫ফিলিস্তিনের গাজায় শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরাইল। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে।
-
ফিলিস্তিনিদের সম্মিলিত সামরিক মহড়া যে কারণে এতো গুরুত্বপূর্ণ: সতর্কাবস্থায় ইসরাইল
ডিসেম্বর ৩০, ২০২০ ১২:৩৪ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো (গতকাল) থেকে যৌথ মহড়া শুরু করেছে। ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন এতে অংশ নিয়েছে। ফিলিস্তিনের সব প্রতিরোধ সংগঠন মিলে গাজায় তাদের এই প্রথম কোনো সামরিক মহড়া। মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।
-
কোন রকমের বৈষম্য ছাড়াই সোলাইমানির হত্যাকারীদের বিচার হবে: ইরান
ডিসেম্বর ৩০, ২০২০ ০৬:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদানের ক্ষেত্রে কোনো রকমের বৈষম্য করা হবে না।
-
সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন: যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া
ডিসেম্বর ২৯, ২০২০ ১৫:১২সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ পাওয়া খবরে সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল-হাসলুলকে ৫ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আদালতের এ রায়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে।
-
গাজায় প্রতিরোধ সংগঠনগুলোর প্রথম যৌথ মহড়া
ডিসেম্বর ২৯, ২০২০ ১৪:৫৭ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আজ (মঙ্গলবার) যৌথ মহড়া শুরু করেছে। আজ মহড়া চলাকালে ড্রোন উড়ানোর পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
-
অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করুন: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী
ডিসেম্বর ২৯, ২০২০ ০৭:৩৪ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়্যাহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে ইহুদিবাদী ইসরাইলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরাইলে যখন গত দুই বছরের মধ্যে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন শাতাইয়্যাহ এ আহ্বান জানালেন।
-
প্রখ্যাত সৌদি নারী অধিকার কর্মীকে প্রায় ৬ বছরের কারাদণ্ড দিল আদালত
ডিসেম্বর ২৯, ২০২০ ০৭:১৭সৌদি আরবের একটি আদালত সেদেশের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল-হাসলুলকে ৫ বছর ও ৮ মাসের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।