-
ইয়েমেনি যোদ্ধারা পাল্টা হামলা চালিয়েছে সৌদি বিমানবন্দরে
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৪:১২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে ইয়েমেনি সেনারা ড্রোনের সাহায্যে হামলা চালায়।
-
আমেরিকায় ফিলিস্তিন সংশ্লিষ্ট ২ ব্যক্তিকে আটকের দাবি নাকচ করল হামাস
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৩:৪৬মার্কিন সরকার ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করার যে দাবি করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘শাহাব’ হামাসের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
-
‘জেরুজালেমে দূতাবাস স্থানান্তরকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিন’
সেপ্টেম্বর ০৭, ২০২০ ০৩:১৬ফিলিস্তিন মুক্তি সংস্থা- পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত বলেছেন, যেসব দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল-কুদসে স্থানান্তর করবে সেসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিনের স্বশাসিত সরকার।
-
তালেবানের হামলা প্রতিহত করল আফগান সেনারা
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৬:২৮আফগানিস্তানের সরকারি সেনারা উগ্র তালেবান গোষ্ঠীর হামলা প্রতিহত করেছে। গতকাল (শনিবার) দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে রাতভর এ হামলা হয়। আফগান সেনাদের পাল্টা হামলায় তালেবানের অন্তত ১০ গেরিলা নিহত হয়েছে।
-
ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়লো হামাস ও হিজবুল্লাহ
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৪:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে ঐকমত্য হয়েছে।
-
তেল আবিবে আঘাতের ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনিদের হাতে রয়েছে: হামাস প্রধান
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৩:২৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন,গাজার প্রতিরোধ যোদ্ধাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইলের তেল আবিব ও এর চেয়েও দূরবর্তী স্থানে আঘাত হানতে পারে। ফিলিস্তিনি সংগ্রামীদের সক্ষমতার ওপর গুরুত্ব দেন তিনি।
-
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিল কসোভো: আরব লীগের তীব্র নিন্দা
সেপ্টেম্বর ০৬, ২০২০ ০২:৪৩ইউরোপের মুসলিম দেশ কসোভো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ।আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত গতকাল (শনিবার) কায়রোয় এক বক্তব্যে এ নিন্দা জানান।
-
ট্রাম্প তার নিজের স্বার্থে ফিলিস্তিনকে বলির পাঠা বানিয়েছেন: পিএলও মহাসচিব
সেপ্টেম্বর ০৫, ২০২০ ১৪:০১ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও'র মহাসচিব বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে ফিলিস্তিনকে বলির পাঠা বানিয়েছেন। আমেরিকার মধ্যস্থতায় সার্বিয়া যখন তার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেম আল কুদসে স্থানান্তর করার প্রস্তুতি নিচ্ছে তখন পিএলও'র মহাসচিব এই মন্তব্য করলেন।
-
৩ থেকে ৫ মাসের মধ্যে ইসরাইলে দূতাবাস খুলবে আরব আমিরাত
সেপ্টেম্বর ০৫, ২০২০ ১৩:৪৯সংযুক্ত আরব আমিরাত আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে ইহুদিবাদী ইসরাইলে দূতাবাস খুলবে। গত ১৩ আগস্ট ইসরাইল এবং আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর আবুধাবির পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।
-
ইসরাইলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবেন না: সৌদি-বাহারাইনকে হামাস
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০৭:০২সংযুক্ত আরব আমিরাত এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নে সহযোগিতা না করতে সৌদি আরব এবং বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।