-
ভয়াবহ বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার অর্থনৈতিক সামর্থ্য নেই: লেবাননের অর্থমন্ত্রী
আগস্ট ০৬, ২০২০ ১৪:৫৯লেবাননের অর্থ ও বাণিজ্য মন্ত্রী রাউল নেহমে জানিয়েছেন, বৈরুতে বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতি মোকাবেলার অর্থনৈতিক সামর্থ্য তার দেশের নেই। তিনি এই বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
-
কাতারে ফিরতে পারবেন ১৪ হাজারের বেশি প্রবাসী
আগস্ট ০৬, ২০২০ ১৩:৫৭করোনায় স্বল্প ঝুঁকিপূর্ণ ৪০ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্তসাপেক্ষে ধীরে ধীরে দেশে ছুটিতে থাকা ১৪ হাজারের বেশি প্রবাসী ফিরতে পারবেন কাতারে- দেশটির সরকারের দেয়া এমন ঘোষণায় ১লা আগষ্ট থেকে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে শুরু হয়েছে প্রবাসীদের আবেদনপত্র যাচাই-বাছাই।
-
বৈরুত বিস্ফোরণে আন্তর্জাতিক প্রতিক্রিয়া: রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে অনেকে
আগস্ট ০৬, ২০২০ ১৩:৫৩লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত ১৩৭ জন নিহত এবং প্রায় পাঁচ হাজার ব্যক্তি আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ব্যাপক প্রাণহানী ছাড়াও বিরাট আর্থিক ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
বৈরুত বিস্ফোরণের পর বন্দর কর্মকর্তারা গৃহবন্দী
আগস্ট ০৬, ২০২০ ০৬:৫৫লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ১০০’র বেশি মানুষ নিহত এবং ৪,০০০ আহত হওয়ার পর বন্দরের বহুসংখ্যক কর্মকর্তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ২০১৪ সাল থেকে বন্দরে পণ্য সংরক্ষণ এবং নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন যেসব কর্মকর্তা তাদেরকে মূলত গৃহবন্দি করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে- এসব কর্মকর্তার অবহেলার কারণে অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ ঘটেছে।
-
আয়রন ডোম-এর সমর্থনে মার্কিন কার্গো বিমান ইসরাইলে
আগস্ট ০৬, ২০২০ ০৬:২৯ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বসানোর কাজে সমর্থন দিতে মার্কিন আর্মি ফিউচারস কমান্ডের একটি কার্গো বিমান ইসরাইলে গেছে।
-
বৈরুত বিস্ফোরণে ইসরাইল জড়িত থাকতে পারে: ইরাকি এমপি
আগস্ট ০৫, ২০২০ ১৩:৫৩ইরাকের সংসদের প্রভাবশালী সদস্য মুহাম্মাদ আল বালদাওয়ি বলেছেন, লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পেছনে দখলদার ইসরাইলের হাত থাকতে পারে।
-
‘বৈরুতে বিস্ফোরণের কারণে অর্থনৈতিকভাবে লাভবান হবে ইসরাইল’
আগস্ট ০৫, ২০২০ ১৩:১৯লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের কারণে ইহুদিবাদী ইসরাইল অর্থনৈতিক ভাবে লাভবান হবে। এ মন্তব্য করেছেন লেবাননের অর্থনীতিবিদ জিয়াদ নাসর উদ্দিন।
-
ইয়েমেনে সৌদি আগ্রাসনের সমালোচনায় ইমরান খান: ফিরিয়ে দিলেন অর্থ সহায়তার প্রস্তাব
আগস্ট ০৫, ২০২০ ১৩:১৬পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের আগ্রাসন অব্যাহত থাকায় এর তীব্র সমালোচনা করেছেন। তিনি আল জাজিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে সৌদি হামলা অব্যাহত থাকার প্রতিক্রিয়ায় বলেছেন, এর ফলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি আগ্রাসনের কারণে ইয়েমেনের সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ পাক প্রধানমন্ত্রী আরো বলেছেন, এ যুদ্ধ থামানোর জন্য ইসলামাবাদ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
-
জরুরি ভিত্তিতে লেবাননে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে ইরান; বিকেলে যাচ্ছে চিকিৎসক দল
আগস্ট ০৫, ২০২০ ১০:৫৩জরুরি ভিত্তিতে লেবাননে খাদ্য ও ওষুধ পাঠাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
বৈরুতে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি, মৃতের সংখ্যা বেড়ে ১০০
আগস্ট ০৫, ২০২০ ০৯:৫৪লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর শহরটিতে দুই সপ্তাহের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট মিশেল আউন এই জরুরি জারি ঘোষণা করেন।