-
সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ করল ইয়েমেন
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ০৩:০৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা গুলি করে একটি সৌদি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে। গতকাল (শনিবার) তারা প্রথম জানিয়েছিল,ইয়েমেনের জাওফ প্রদেশের আকাশে শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
-
রাশিয়া ও সিরিয়ার জোরালো পদক্ষেপে চাপের মুখে মার্কিন সেনারা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৭:৪৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের দখলদারিত্বের বিরুদ্ধে রাশিয়া ও সিরিয় সেনারা তাদের উপস্থিতি জোরদার করেছে। এতে ওই এলাকায় মোতায়েন মার্কিন সেনারা বড় রকমের চাপের মুখে পড়েছে। দৈনিক নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে নতুন করে সৌদি বিমান হামলা: ৩০ বেসামরিক নাগরিক নিহত
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৬:২৩ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইয়েমেনের গণমাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে।
-
ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথিরা
ফেব্রুয়ারি ১৫, ২০২০ ০৯:১৫ইয়েমেনের জনপ্রিয় হথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশে গতরাতে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
-
মসজিদুল আকসায় মুসল্লিদের মারধর করল ইসরাইলি সেনারা
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১৪:৪১বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় মুসল্লিদের মারধর করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এর ফলে বেশ কয়েকজন মুসল্লি মারাত্মক আহত হয়েছেন।
-
সৌদি আরব সফর করল প্রথম ইসরাইলি প্রতিনিধিদল
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ১৪:৩৬ইহুদিবাদী ইসরাইলের একটি প্রতিনিধি দল প্রথমবারের মতো সৌদি আরব সফর করেছে। আমেরিকার একটি ইহুদি গ্রুপের ছদ্মাবরণে ইসরাইলের ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি চলতি সপ্তাহে সৌদি আরব সফর করে।
-
ট্রাম্পের পরিকল্পনা মুসলিম বিশ্বের জন্য বিশ্বাসঘাতকতা: বাহরাইনের ধর্মীয় নেতা
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৯:৫৯ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যকার দ্বন্দ্ব মীমাংসার নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে কথিত শান্তি পরিকল্পনা বা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেছেন তার কঠোর সমালোচনা করেছেন বাহরাইনের প্রবীণ শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম। তিনি বলেন, ট্রাম্পের এই কথিত শান্তি পরিকল্পনা পুরো মুসলিম বিশ্বের জন্য বিশ্বাসঘাতকতা এবং মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন।
-
ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা আবার প্রতিহত করল সিরিয়া
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৯:০১সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের নতুন হামলা প্রতিহত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) রাতে দামেস্কের আকাশ থেকে ইহুদিবাদী ইসরাইলের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এজন্য সিরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।
-
সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ১৪, ২০২০ ০৮:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে।
-
ফিলিস্তিনিদের বিরুদ্ধে নতুন করে ধড়পাকড় শুরু করেছে সৌদি আরব
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৮:৩০সৌদি আরবে বসবাসরত ফিলিস্তিন নাগরিকদের বিরুদ্ধে নতুন করে ধড়পাকড় শুরু করেছে রিয়াদ সরকার। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন দেয়ার অভিযোগে এই ধরপাকড় অভিযান চালাচ্ছে সৌদি কর্তৃপক্ষ।