‘ইসরাইলকে যারা প্রশ্রয় দেবে, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে’
https://parstoday.ir/bn/news/world-i100996-ইসরাইলকে_যারা_প্রশ্রয়_দেবে_তারা_একদিন_ইতিহাসের_আস্তাকুঁড়ে_নিক্ষিপ্ত_হবে’
প্রিয় মহোদয়,আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০৭/১২/২০২১, মঙ্গলবার) প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প খুবই ভালো লেগেছে। বিশেষতঃ দর্পন আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। দর্পন মূলতঃ চলতি রাজনৈতিক ঘটনাবলী নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান। একটি বিষয়ের বিশদ আলোচনা, বিষয়ের গভীরে প্রবেশ করা- এসব কারণে দর্পন আমাদের অতি প্রিয়।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২১ ০৮:২৫ Asia/Dhaka
  • ‘ইসরাইলকে যারা প্রশ্রয় দেবে, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে’

প্রিয় মহোদয়,আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (০৭/১২/২০২১, মঙ্গলবার) প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা এবং গল্প ও প্রবাদের গল্প খুবই ভালো লেগেছে। বিশেষতঃ দর্পন আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। দর্পন মূলতঃ চলতি রাজনৈতিক ঘটনাবলী নিয়ে বিশ্লেষণমূলক অনুষ্ঠান। একটি বিষয়ের বিশদ আলোচনা, বিষয়ের গভীরে প্রবেশ করা- এসব কারণে দর্পন আমাদের অতি প্রিয়।  

আজ দর্পনের উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ও আকতার জাহান। তাঁদের সাবলীল উপস্থাপনায় ও তথ্যে অনুষ্ঠানটি খুবই উপভোগ্য হয়েছে। এ থেকে জানতে পেরেছি অনেক অজানা তথ্য। উল্লেখ্য যে, আজকের দর্পনে ইসরাইলের যুদ্ধংদেহী মনোভাবের প্রেক্ষিতে সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে ইসরাইলের অবস্থান নিয়ে আলোচনা করা হয়।

সাম্প্রতিক কিছু ঘটনায় ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ইসরাইল ইরানকে আক্রমণ করার কথা ভাবার চেয়ে নিজেদের নিরাপত্তা নিয়েই বেশি উদ্বিগ্ন। ইতোমধ্যে ইসরাইলের ক্ষেপনাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। মূলতঃ ইরান তো দূরের কথা, ফিলিস্তিন ও হিজবুল্লাহসহ অন্যদের আক্রমণ ঠেকানোর ক্ষমতাই তাদের নেই।

সম্প্রতি ফিলিন্তিনিদের সাথে যুদ্ধে ইসরাইলের একধরণের পরাজয় ঘটে। এবার হামাস নানামূখী আক্রমণ করেছিল। রকেট হামলাও চালায়। ১২ দিনের সে যুদ্ধে ইসরাইল বিপর্যস্ত হয়ে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। হামাস এবার বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করে এবং এসব রকেট আগের চেয়ে নির্ভুল ও নিখুঁত আঘাত করে। এতে হামাসের সামরিক সামর্থ্যের প্রমাণ পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের ভাবমূর্তি অনেকটা কমে গেছে। তাদের বাধ্যতামূলক সেনাসদস্য তৈরির কার্যক্রমেও ভাটা পড়েছে। সেনাবাহিনীর সৈনিক ও কর্মকর্তারা নানা অজুহাতে চাকুরী ছেড়ে দিচ্ছে। এছাড়া ইসরাইলের গোয়েন্দা কার্যক্রমও প্রশ্নের সম্মুখীন। মোসাদ এখন বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থা নয়। তাদের তথ্যে প্রচুর ভুল ধরা পড়েছে।

এ আলোচনার প্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারলাম যে, ইসরাইল এখন আর শক্তিশালী সামরিক শক্তি নয়। অন্যদিকে ইরান সামরিক ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র। তাই ইসরাইল কখনোই ইরান আক্রমণ করার কথা ভাবে না। বরং সবসময় নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন থাকে। এমতাবস্থায় কোন মুসলিম রাষ্ট্রের উচিত নয়, ইসরাইলেকে প্রশ্রয় দেয়া। যেসব দেশ ইসরাইলকে প্রশ্রয় দেবে, তারা একদিন ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

এমন সুন্দর, তথ্যবহুল ও যৌক্তিক একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়ায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।  

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ

কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮