ভিয়েনা সংলাপ আমেরিকার জন্য দুর্বিষহ: গ্লোবাল টাইমস
https://parstoday.ir/bn/news/world-i101862-ভিয়েনা_সংলাপ_আমেরিকার_জন্য_দুর্বিষহ_গ্লোবাল_টাইমস
ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিষহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস। দৈনিকটি বলেছে, এ ধরনের পরিস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২১ ০৪:২৭ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপ (ফাইল ছবি)
    ভিয়েনা সংলাপ (ফাইল ছবি)

ইরানের পরমাণু কর্মসূচির বিকাশ এবং ভিয়েনায় চলমান পরমাণু আলোচনার বর্তমান অবস্থাকে আমেরিকার জন্য দুর্বিষহ বলে মন্তব্য করেছে চীনের ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস। দৈনিকটি বলেছে, এ ধরনের পরিস্থিতি প্রমাণ করে বিশ্বব্যাপী মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে।

চীনা দৈনিকটি এক বিশ্লেষণে লিখেছে, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের অষ্টম দফা আলোচনা শুরু হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো নিজেদেরই স্বার্থে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছে। তবে আমেরিকার অহংকারী মানসিকতার কারণে ভিয়েনা সংলাপে আশানরূপ অগ্রগিত অর্জিত হচ্ছে না বলে গ্লোবাল টাইমস মনে করছে।

দৈনিকটি লিখেছে, চীন মনে করে, আমেরিকাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিয়ে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার পাশাপাশি তেহরানের ওপর থেকে সব অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

দৈনিকটি লিখেছে, ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে উত্তেজনা চলছে তার জন্য পুরোপুরি দায়ী আমেরিকা। ওই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং তেহরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা ওয়াশিংটনের নির্বুদ্ধিতার পরিচায়ক।

গ্লোবাল টাইমস আরো জানিয়েছে, যদি আমেরিকার বর্তমান বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েও থাকে তাহলেও পরবর্তী রিপাবলিকান প্রশাসন ক্ষমতায় এসে আবার এটি থেকে বেরিয়ে যেতে পারে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।