ইউরোপে সত্যিকারের যুদ্ধের ঝুঁকি রয়েছে: ন্যাটো মহাসচিব
https://parstoday.ir/bn/news/world-i102470-ইউরোপে_সত্যিকারের_যুদ্ধের_ঝুঁকি_রয়েছে_ন্যাটো_মহাসচিব
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপের সত্যিকারের একটি যুদ্ধের ঝুঁকি রয়েছে। সম্ভাব্য এই যুদ্ধের ঝুঁকি এড়াতে তিনি রাশিয়া এবং ন্যাটো জোটের নেতাদের মধ্যে আরো আলোচনা অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২২ ১৫:২২ Asia/Dhaka
  • ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ
    ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপের সত্যিকারের একটি যুদ্ধের ঝুঁকি রয়েছে। সম্ভাব্য এই যুদ্ধের ঝুঁকি এড়াতে তিনি রাশিয়া এবং ন্যাটো জোটের নেতাদের মধ্যে আরো আলোচনা অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল (বুধবার) রাশিয়ার সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক শেষে স্টলটেনবার্গ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দু পক্ষের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো অগ্রগতি ছাড়াই তা শেষ হয়

ইউক্রেন সীমান্ত থেকে সামরিক মহড়া চালিয়ে ঘাঁটিতে ফিরেছে ১০ হাজার রুশ সেনা

স্টলটেনবার্গ গতকালের বৈঠককে ইউরোপীয় নিরাপত্তার জন্য পরিবর্তনের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেন তবে ইউক্রেন ইস্যুতে দু পক্ষের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে বলে জানান তিনি। এই মতপার্থক্য দূর করা খুব সহজ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

অবশ্য রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের সমস্ত মিত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বৈঠককে ইতিবাচক লক্ষণ বলে উল্লেখ করেন স্টলটেনবার্গ। একইসঙ্গে তিনি বলেন, ইউরোপে সশস্ত্র সংঘাতের সত্যিকারের ঝুঁকি রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩