ইসরাইল গোটা মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক হুমকি: নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/world-i10348-ইসরাইল_গোটা_মধ্যপ্রাচ্যের_জন্য_মারাত্মক_হুমকি_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে গোটা মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনিদের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২৫, ২০১৬ ১৯:১৮ Asia/Dhaka

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলকে গোটা মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিনিদের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (বুধবার) 'প্রতিরোধ এবং স্বাধীনতা দিবস' নামে এক উৎসবে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন তিনি। লেবানন থেকে ইসরাইলি সেনাবাহিনী প্রত্যাহারের োড়শ বার্ষিকী পালন করছে দেশটির জনগণ। 

হাসান নাসরুল্লাহ বলেন, এ দিবস উপলক্ষে বার্ষিক উৎসব উদযাপনের মধ্যদিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সাফল্যের জন্য গর্বিত হিজবুল্লাহ। তিনি বলেন, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের তৎকালীন বীরত্বপূর্ণ ভূমিকা থেকে লেবাননের শিশুদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, দক্ষিণ লেবাননের মানুষ আজ যে নিরাপত্তা ভোগ করছে লেবাননের জনগণ ও হিজবুল্লাহর আত্মত্যাগের কারণে তা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫