পেলোসির এশিয়া সফর শুরু; তাইওয়ানের কথা উল্লেখ নেই
https://parstoday.ir/bn/news/world-i111326-পেলোসির_এশিয়া_সফর_শুরু_তাইওয়ানের_কথা_উল্লেখ_নেই
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন বলে তার কার্যালয় থেকে আজ (রোববার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তিনি তাইওয়ান সফর করবেন কিনা সে ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ৩১, ২০২২ ১৬:০৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে চীন-মার্কিন উত্তেজনা
    মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর ঘিরে চীন-মার্কিন উত্তেজনা

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়া সফর শুরু করেছেন বলে তার কার্যালয় থেকে আজ (রোববার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে তিনি তাইওয়ান সফর করবেন কিনা সে ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তিতে কোনো কিছু উল্লেখ করা হয় নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'স্পিকার ন্যান্সি সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চল সফরের জন্য কংগ্রেসের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ সফরে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা গুরুত্ব পাবে।"

ন্যান্সি যদি তাইওয়ান সফর করেন তাহলে ১৯৯৭ সালের পর তিনিই হবেন আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা যিনি তাইওয়ান সফর করছেন। ১৯৯৭ সালে সেই সময়কার প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন তবে তিনি ক্ষমতাসীন দলের স্পিকার ছিলেন না। আমেরিকায় স্পিকারের মতো পদমর্যাদা প্রেসিডেন্টের সমান।

ন্যান্সি পেলোসি

ন্যান্সি তাইওয়ান সফর করলে সেখানে তিনি কী নিয়ে আলোচনা করতে চান এ সম্পর্কে এখন পর্যন্ত পরিষ্কার কোনো ধারণা দেন নি তবে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন যে, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে যা তাইওয়ানের জন্য সমর্থন দেখানোর ক্ষেত্রে আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ।

এদিকে, তাইওয়ানে স্পিকার পেলোসির সফরের বিরুদ্ধে বারবার হঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। বেইজিং বলেছে, সম্ভাব্য এই সফরের পরিণতি আমেরিকাকে বহন করতে হবে। এ নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আমেরিকায এমন ধারণা উড়িয়ে দিচ্ছে না যে, পেলোসি যদি তাইওয়ান সফরে যান তাহলে চীন নো ফ্লাই জোন কার্যকর করতে পারে। এরইমধ্যে চীন ফুজিয়ান প্রদেশের তাইওয়ান প্রণালী উপকূলে সামরিক মহড়া চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩১