দুর্ঘটনাবশত’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত
https://parstoday.ir/bn/news/world-i112328-দুর্ঘটনাবশত’_পাকিস্তানে_ক্ষেপণাস্ত্র_ছোঁড়ায়_ভারতের_৩_কর্মকর্তা_বরখাস্ত
গত মার্চ মাসে ‘দুর্ঘটনাবশত’ ভারত থেকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) আল-জাযিরা অনলাইন এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০২২ ০৯:১৭ Asia/Dhaka
  • ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র
    ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র

গত মার্চ মাসে ‘দুর্ঘটনাবশত’ ভারত থেকে পাকিস্তানের ভেতরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) আল-জাযিরা অনলাইন এ খবর দিয়েছে।

ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, চলতি বছর ৯ মার্চ দুর্ঘটনাবশত ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ঘটনা যাচাই করতে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়ছিল। এতে দেখা যায়, ভুল করে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সঙ্গে তিন কর্মকর্তা জড়িত। তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস থেকে বিচ্যুত হয়েছিলেন। এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ওই তিন কর্মকর্তাকে দায়ী করা হয়। কেন্দ্রীয় সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিন কর্মকর্তার কাছে গতকালই এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে।

মার্চে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে এবং এ জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বলে দাবি করে। ওদিকে পাকিস্তানের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ভিতরে কমপক্ষে ১০০ কিলোমিটার ভিতরে উড়ে যায়। এ সময় এর উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। এর গতি ছিল শব্দের গতির তিনগুন। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের ভেতরে বড় কোনো ক্ষয়ক্ষতিও হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।