সংলাপে বসাই ইউক্রেনের জন্য ভালো: মার্কিন সাবেক জেনারেল
-
রুশ হামলায় বিধ্বস্ত শত্রুপক্ষের সেল্ফ প্রপেল্ড গান
আমেরিকার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক টি কিমিথ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ চালিয়ে নেয়া ন্যাটো জোটের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় ইউক্রেনের উচিত মস্কোর সঙ্গে আলোচনা করা।
দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত নিবন্ধে তিনি এ কথা বলেন। কিমিথ তার নিবন্ধে উল্লেখ করেন যে, আমেরিকা সর্বশেষ অস্ত্রের যে চালান দিয়েছে তাতে রয়েছে পুরনো এবং অনুন্নত অস্ত্র। এতে এই ইঙ্গিত পাওয়া যায় যে, সম্ভবত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের মতো অস্ত্র কমে আসছে।
তিনি আরো লিখেছেন যে, যুদ্ধের বর্তমান যে কৌশল দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে। যদি এমনটি হয় তাহলে সমর্থক দেশগুলোর জন্য তা বাড়তি চাপের কারণ হবে, মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদি হবে এবং সরকার গুলোর সমর্থন কমে যাবে।#
পার্সটুডে/এসআইবি/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।