আফগানিস্তানে আরো ১২ যাত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা
আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে যাত্রীদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের আলাদা হামলায় আরো অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ৫০ জন আহত হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের কর্মকর্তা জাবেদ সালাঙ্গি জানিয়েছেন, সন্ত্রাসীরা গতকাল (মঙ্গলবার) বিকেলে দু’টি যাত্রীবাহী গাড়ি থামায় এবং পরে সব যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করে তারা। নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১২ ব্যক্তির লাশ গ্রামবাসীরা ঘটনাস্থলের কাছে দেখেছেন বলে জানান তিনি।
এছাড়া, আজ (বুধবার) সন্দেহভাজন তালেবান সন্ত্রাসীরা কুন্দুজ শহরের কাছে একটি মাইক্রোবাস এবং বাস থামিয়ে ৫০ জন যাত্রীকে ধরে নিয়ে গেছে। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র মাহফুজউল্লাহ আকবারি বলেছেন, 'সন্ত্রাসীদের হাতে আটক ব্যক্তিদেরকে যতদ্রুত সম্ভব মুক্ত করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
এদিকে, এর আগে গত ২ জুন সন্দেহভাজন তালেবান সন্ত্রাসীরা আফগানিস্তানের উত্তরাঞ্চলে কয়েকটি যাত্রীবাহী বাস থেকে শিয়া হাজারা সম্প্রদায়ের ১৭ ব্যক্তিকে হত্যা করেছিল।
তালেবান গত ৩১ মে কুন্দুজ প্রদেশে তিনটি বাস আটক করে ১৯ জনকে গুলি করে হত্যা করার পাশাপাশি কয়েক ডজন ব্যক্তিকে ধরে নিয়ে গিয়েছিল। বাসগুলোতে প্রায় ২০০ জন যাত্রী ছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/৮