রাশিয়ার সঙ্গে ন্যাটোর উত্তেজনা বন্ধ করা উচিত: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i12349-রাশিয়ার_সঙ্গে_ন্যাটোর_উত্তেজনা_বন্ধ_করা_উচিত_জার্মানি
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উত্তেজনা বন্ধ করা উচিত। একইসঙ্গে তিনি পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক মহড়ার সমালোচনা করে বলেছেন, এ ধরনের মহড়া এ অঞ্চলে নিরাপত্তা বয়ে আনবে না বরং রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৬ ১২:৩৩ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উত্তেজনা বন্ধ করা উচিত। একইসঙ্গে তিনি পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক মহড়ার সমালোচনা করে বলেছেন, এ ধরনের মহড়া এ অঞ্চলে নিরাপত্তা বয়ে আনবে না বরং রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলবে।

জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে স্টেইনমেয়ার এসব কথা বলেছেন। এতে তিনি আরো বলেন, “এখন আমাদের যা করা উচিত নয় তা হচ্ছে- ভয় দেখানো ও যুদ্ধকামী নীতি বন্ধ করা কারণ পুরনো দ্বন্দ্ব জাগিয়ে তোলার ক্ষেত্র তৈরি না করার বিষয়ে আমরা সবাই উপদেশ পেয়েছি।”

গত ৭ জুন থেকে ন্যাটো বাহিনী অ্যানাকোন্দা-১৬ নামে সামরিক মহড়া শুরু করেছে। পোল্যান্ডে হামলা চালিয়েছে রাশিয়া -এমন একটি কল্পিত দৃশ্যকে সামনে রেখে ন্যাটো বাহিনী এ মহড়া চালাচ্ছে। দু সপ্তাহের এ মহড়ায় ন্যাটোর ৩১ হাজার সেনা, কয়েক ডজন যুদ্ধজাহাজ এবং ৩,০০০ ট্যাংক ও সাঁজোয়াযান অংশ নিচ্ছে। এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পূব ইউরোপ সীমান্তে ন্যাটো জোটের ট্যাংক মহড়া দিচ্ছে আর যারা মনে করছেন এতে নিরাপত্তা আনবে তারা ভুল চিন্তা করছেন।” তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে এখন অনেক বেশি সহযোগিতা ও সংলাপ দরকার, সামরিক শক্তি দিয়ে দূরত্ব কমানো যাবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮