ফ্রান্সে মর্মান্তিক ছুরি হামলা: ৬ শিশু আহত
https://parstoday.ir/bn/news/world-i124174-ফ্রান্সে_মর্মান্তিক_ছুরি_হামলা_৬_শিশু_আহত
ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০২৩ ১৭:০২ Asia/Dhaka
  • ফ্রান্সে মর্মান্তিক ছুরি হামলা: ৬ শিশু আহত

ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

নাম না প্রকাশের শর্তে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে শহরের লেকের কাছে একটি পার্কে একদল শিশু খেলছিল। এ সময় এক ব্যক্তি ছুরি হাতে সেখানে ঢুকে এলোপাথাড়ি হামলা চালায়।এই শিশুদের বয়স তিন বছরের মধ্যে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন টুইট করে জানিয়েছেন, হামলাকারী গ্রেপ্তার হয়েছে। নিরাপত্তা বাহিনীর ত্বরিত তৎপরতায় এটি সম্ভব হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির দপ্তর জানিয়েছে, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে এ ঘটনার খবরে দেশটির গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পার্লামেন্টের সদস্যরা সংসদে এক মিনিট নীরবতা পালন করেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, এটি পুরোপুরি কাপুরুষোচিত হামলা, গোটা দেশ শোকাচ্ছন্ন।#

পার্সটুডে/এসএ/৮