রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটোজোটের সদস্য পদ দেয়া হবে না
https://parstoday.ir/bn/news/world-i125480-রাশিয়ার_সঙ্গে_যুদ্ধের_মধ্যে_ইউক্রেনকে_ন্যাটোজোটের_সদস্য_পদ_দেয়া_হবে_না
আমেরিকা বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়া হবে না। আমেরিকার পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (বুধবার) এই ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ১০:২৮ Asia/Dhaka
  • রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ন্যাটোজোটের সদস্য পদ দেয়া হবে না

আমেরিকা বলেছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলার মধ্যে ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়া হবে না। আমেরিকার পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল (বুধবার) এই ঘোষণা দিয়েছেন।

অনেক আগে থেকেই ন্যাটো জোটে যোগ দেয়ার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। কিন্তু পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে জোটের সদস্য পথ দেয়ার ব্যাপারে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে।

ন্যাটো জোটের ধারণা, খুব শিগগিরই রাশিয়ার সঙ্গে  ইউক্রেনের যুদ্ধ থামবে না। সেক্ষেত্রে ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার বিষয়টি দূরবর্তী ঘটনা। এজন্য এই জোট ইউক্রেনে সামরিক সহায়তা শতকরা ৮ ভাগ বাড়িয়েছে।

এ সম্পর্কে ন্যাটো জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, এটি হচ্ছে সামরিক ব্যয় বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা। ইউক্রেনকে এভাবে টানা নয় বছর সামরিক সহায়তা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ইউরোপীয় মিত্ররা ও কানাডা গত নয় বছরে ইউক্রেনে ৪৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

ন্যাটো জোটের পক্ষ থেকে আমেরিকাও ইউক্রেনকে বিপুল অর্থ সহযোগিতা দিয়ে আসছে। তবে আমেরিকার শতকরা ৪০ ভাগের বেশি মানুষ মনে করে, যে অর্থ বিনিয়োগ করা হচ্ছে তা যৌক্তিক পদক্ষেপ নয়।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।