ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির আশঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i125908-ন্যাটোতে_ইউক্রেনের_সদস্যপদ_ইস্যুতে_ইউরোপীয়_ইউনিয়নে_বিভক্তির_আশঙ্কা
ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির আশঙ্কা দেখা দিয়েছে।  মার্কিন নৌবাহিনীর সাবেক উপ-প্রধান মি.ক্র্যাপসি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির ওই আশঙ্কার কথা জানান।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২৩, ২০২৩ ১৮:৩৪ Asia/Dhaka
  • মি. ক্র্যাপসি
    মি. ক্র্যাপসি

ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির আশঙ্কা দেখা দিয়েছে।  মার্কিন নৌবাহিনীর সাবেক উপ-প্রধান মি.ক্র্যাপসি ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তির ওই আশঙ্কার কথা জানান।

সাম্প্রতিক একটি টেলিভিশন সাক্ষাত্কারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়েছিলেন যে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ দেশটির নিরাপত্তা বাড়াবে না। তিনি বলেন ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বরং গোটা বিশ্বকে আরও অরক্ষিত করে তুলবে। আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি উত্তেজনা সৃষ্টি করবে বলেও মি. পুতিন উল্লেখ করেন।

লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলনের একদিন পর পুতিন ওই মন্তব্য করেন। সম্মেলনে ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। তবে দেশটির সদস্যপদ পাওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয় নি।

রাশিয়া ইউক্রেনের ন্যাটোতে যোগদানের যে-কোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করে আসছে। ভ্লাদিমির পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: এটি রাশিয়ার জন্য একটি রেড-লাইন।

মি. ক্রাপ্সি আরও বলেন: ন্যাটোতে যোগদানের ব্যাপারে ইউক্রেনের আবেদন কার্যত উপেক্ষাই করা হয়েছে। তবে এ বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফাটল সৃষ্টির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরও বলেন ইউক্রেনে ন্যাটো-রাশিয়ার প্রক্সি যুদ্ধ যতই বাড়বে ততই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।