পাকিস্তানের অভিযোগ:
মার্কিন অস্ত্র টিটিপি সন্ত্রাসীদের হাতে পড়েছে
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বলেছেন, ২০২১ সালে আফগানিস্তান থেকে গোলযোগপূর্ণ অবস্থার মধ্যদিয়ে মার্কিন সেনা করে প্রত্যাহার করার কারণে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাকিস্তানি তালেবানসহ উগ্র সন্ত্রাসীদের হাতে পড়েছে।
এসব অস্ত্র হাতে পেয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো শক্তিশালী হয়েছে। পাক প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট করে বলেন, মার্কিন অস্ত্র তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি'র বাহু শক্তি বাড়িয়েছে এবং ইসলামাবাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার এ সমস্ত অস্ত্র ব্যবহার করে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসীরা হামলা বাড়িয়েছে। তবে আমেরিকার সমস্ত অস্ত্র তালেবান সন্ত্রাসীদের হাতে কিভাবে পড়েছে সে তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করেননি আনোয়ারুল হক কাকার। টিটিপি হচ্ছে আফগান তালেবানের মিত্র গোষ্ঠী। ২০২১ সালের আগস্ট মাসে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনাপ্রহার করার পর তালেবান গোষ্ঠী কাবুলের ক্ষমতা দখল করে। আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় মার্কিন সেনারা প্রায় ৭০০ কোটি ডলার মূল্যের অস্ত্র ফেলে যায়।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।