ক্লাস্টার বোমা সজ্জিত মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i128912-ক্লাস্টার_বোমা_সজ্জিত_মার্কিন_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_পাচ্ছে_ইউক্রেন
ক্লাস্টার বোমা সজ্জিত মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০২৩ ১১:৩২ Asia/Dhaka
  • ক্লাস্টার বোমা সজ্জিত মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউক্রেন

ক্লাস্টার বোমা সজ্জিত মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন দেয়ার সঙ্গে সঙ্গেই এ সমস্ত ট্যাক্টিক্যাল অস্ত্র ইউক্রেনে পাঠাবে পেন্টাগন। মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ ক্রেতার বরাত দিয়ে ব্লুমবার্গ বলছে, ইউক্রেনে এসব বোমা ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য পেন্টাগন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মার্কিন সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত সহকারী মন্ত্রী ডগ বুশ বলেছেন, "আমরা দ্রুত অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুত। যখনই প্রেসিডেন্ট অনুমোদন দেবেন তখনই আমরা অস্ত্র পাঠানো শুরু করতে পারব।"

মার্কিন আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে এই ধরনের টেকনিক্যাল অস্ত্র ইউক্রেনে পাঠানোর জন্য প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু আমেরিকার ভাণ্ডারে এ ধরনের অস্ত্রের মজুদ সীমিত হয়ে পড়ায় প্রেসিডেন্ট বাইডেন চূড়ান্ত অনুমোদন দেয়া থেকে বিরত রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।