ক্রিমিয়ায় ইউক্রেনের কমান্ডো হামলা ঠেকালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i128916-ক্রিমিয়ায়_ইউক্রেনের_কমান্ডো_হামলা_ঠেকালো_রাশিয়া
কৃষ্ণসাগর উপকূলবর্তী ক্রিমিয়া উপদ্বীপের ওপর ইউক্রেনের কমান্ডোদের একটি অভিযান প্রতিহত করেছে রাশিয়ার বিমান বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৪, ২০২৩ ১১:৪১ Asia/Dhaka
  • ক্রিমিয়ায় ইউক্রেনের কমান্ডো হামলা ঠেকালো রাশিয়া

কৃষ্ণসাগর উপকূলবর্তী ক্রিমিয়া উপদ্বীপের ওপর ইউক্রেনের কমান্ডোদের একটি অভিযান প্রতিহত করেছে রাশিয়ার বিমান বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) জানিয়েছে, ইউক্রেনের কিছু কমান্ডো সেনা সাগর পথে মিলিটারি মোটর বোট এবং তিনটি জেট স্কিতে করে ক্রিমিয়া উপদ্বীপে প্রবেশের চেষ্টা করে কিন্তু রাশিয়ার বিমান বাহিনী তা সফলভাবে প্রতিহত করে।

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি নৌ ঘাঁটি এবং কয়েকটি এয়ার ফিল্ড রয়েছে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনী গতরাতে দফায় দফায় রাশিয়ার পশ্চিম অঞ্চলে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে তবে তা প্রতিহত করেছে সামরিক বাহিনী। সারারাত ধরে রুশ সেনারা ইউক্রেনের ৩১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ, ব্রাইনস্ক ও কুর্স্ক শহরে হামলার চেষ্টা চালায়।

এছাড়া, সীমান্তবর্তী শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন গতরাতে কামান এবং মর্টারের শেল নিক্ষেপ করেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।