ইউক্রেনের এক সামরিক পাইলট পক্ষ ত্যাগ করে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়
https://parstoday.ir/bn/news/world-i130970-ইউক্রেনের_এক_সামরিক_পাইলট_পক্ষ_ত্যাগ_করে_আশ্রয়_নিয়েছেন_রাশিয়ায়
ইউক্রেনের সামরিক বাহিনীর একজন পাইলট ইউক্রেন থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস গতকাল (শনিবার) এ খবর দিয়েছে। যে ব্যক্তি ওই পাইলটকে যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে বিমান পরিচালনা করে রাশিয়ায় আশ্রয় নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি বার্তা সংস্থা তাসকে বিষয়টি জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০২৩ ১১:২৫ Asia/Dhaka
  • ইউক্রেনের এক সামরিক পাইলট পক্ষ ত্যাগ করে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়

ইউক্রেনের সামরিক বাহিনীর একজন পাইলট ইউক্রেন থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস গতকাল (শনিবার) এ খবর দিয়েছে। যে ব্যক্তি ওই পাইলটকে যুদ্ধক্ষেত্রের ওপর দিয়ে বিমান পরিচালনা করে রাশিয়ায় আশ্রয় নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি বার্তা সংস্থা তাসকে বিষয়টি জানিয়েছেন।

রাশিয়ায় পালিয়ে যাওয়া ইউক্রেনের এই পাইলট একজন সক্রিয় সেনা সদস্য হিসেবে সশস্ত্র বাহিনীর সিনিয়র পদে কর্মরত ছিলেন। তবে তার র‌্যাংক সম্পর্কে কোন কিছু জানা যায়নি। রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের এ পাইলট তার দেশে ফ্লাইট কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

রাশিয়ায় আশ্রয় নেয়ার পর ইউক্রেনের পাইলটকে মস্কোর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। তবে এই ব্যাপারে তারা বিস্তারিত কোনো কিছু জানাতে চাননি। রাশিয়ার কয়েকটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে, ইউক্রেনের এই পাইলটের সাক্ষাৎকার শিগগিরই প্রচার করা হতে পারে।

বলা হচ্ছে- ইউক্রেনের এই পাইলটের কাছ থেকে পাওয়া তথ্য রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারে। এর আগেও তিনি রাশিয়ার বিশেষ কিছু অভিযানের সময় তথ্য দিয়ে সাহায্য করেছেন।

ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান চালাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে তা একপ্রকার অচলাবস্থায় রয়েছে তখন ইউক্রেনের এই পাইলটের রাশিয়ায় আশ্রয় গ্রহণ করার ঘটনা ঘটলো।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।