ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডকে স্বাগত জানাব: জার্মান এমপি
https://parstoday.ir/bn/news/world-i13138-ইউরোপীয়_ইউনিয়নে_স্কটল্যান্ডকে_স্বাগত_জানাব_জার্মান_এমপি
জার্মান সংসদের সিনিয়র এমপি এবং চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ঘনিষ্ঠ সহযোগী গুন্থার ক্রিসবম ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের যোগদানের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৬ ১৩:০৫ Asia/Dhaka
  • গুন্থার ক্রিসবম
    গুন্থার ক্রিসবম

জার্মান সংসদের সিনিয়র এমপি এবং চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ঘনিষ্ঠ সহযোগী গুন্থার ক্রিসবম ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের যোগদানের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন।

গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর তিনি স্কটল্যান্ডের সম্ভাব্য যোগদান প্রসঙ্গে এমন মনোভাব ব্যক্ত করলেন। গণভোটে স্কটল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছে। এ অবস্থায় খোদ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন, স্থানীয় জনগণ আবার স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নিতে পারে এবং ব্রিটেন থেকে স্কটল্যান্ড স্বাধীন হয়ে যেতে পারে। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে স্কটল্যান্ডের অবস্থান রক্ষার জন্য দ্রুত ব্রাসেলসের সঙ্গে আলোচনা করবেন।

এ প্রসঙ্গে গুন্থার বলেন, “ইউরোপীয় ইউনিয়ন এখনো ২৮ জাতির জোট বলেই মনে হয় কারণ গণভোটের মাধ্যমে স্কটল্যান্ড স্বাধীন হলে এটি ২৮ জাতিরই জোট হবে।” গুন্থার হচ্ছেন জার্মান সংসদের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, “স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার জন্য আবেদন করলে দ্রুতই তাতে আমরা সাড়া দেব।”

২০১৪ সালে ব্রিটেনের সঙ্গে থাকার প্রশ্নে স্কটল্যান্ডের শতকরা ৫৫ ভাগ মানুষ পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু নতুন এক জনমত জরিপে দেখা যাচ্ছে- শতকরা ৫৯ ভাগ মানুষ এখন স্বাধীনতা চায়; একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭