তুরস্কের সঙ্গে চুক্তির পরও গাজায় অবরোধ থাকবে: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/world-i13168-তুরস্কের_সঙ্গে_চুক্তির_পরও_গাজায়_অবরোধ_থাকবে_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পরও গাজা উপত্যকায় অবরোধ অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৬ ১৭:০৪ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পরও গাজা উপত্যকায় অবরোধ অব্যাহত থাকবে।

ইতালির রাজধানী রোমে আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, ইসরাইল ও তুরস্কের মধ্যকার এই চুক্তি দু পক্ষের মধ্যকার ছয় বছরের বিভেদের অবসান ঘটাবে। এছাড়া, এ চুক্তি গাজা উপত্যকার ওপর অবরোধ অব্যাহত রাখতে সুবিধা দেবে। তিনি বলেন, ইসরাইলের জন্য এটি হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থ। এ বিষয়ে তিনি কোনো রকমের আপস করতে প্রস্তুত ছিলেন না বলে উল্লেখ করেন।

গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে ইসরাইল ও তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে পৌঁছেছে। ছয় বছর আগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থগিত করে তুর্কি সরকার। ২০১০ সালে গাজা অভিমুখী ত্রাণ বহরের ওপর ইসরাইলি কমান্ডোদের হামলায় নয় তুর্কি নাগরিক নিহত ও ৫০ জন আহত হওয়ার পর এ ঘটনায় তেল আবিব ক্ষমা চাইতে অস্বীকার করলে তুর্কি সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এখন গাজার ওপর অবরোধ বহাল থাকার মধ্যেই তুরস্ক ইসরাইলের সঙ্গে চুক্তি করল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭