প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান
https://parstoday.ir/bn/news/world-i13264-প্রশান্ত_মহাসাগরে_ক্ষেপণাস্ত্রের_মহড়া_চালাল_আমেরিকা_দক্ষিণ_কোরিয়া_এবং_জাপান
প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া শেষ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৬ ০৮:৩১ Asia/Dhaka
  • প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাল আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপান

প্রশান্ত মহাসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া শেষ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

পিয়ংইয়ংয়ের কথিত উসকানির বিরুদ্ধে সমন্বয় প্রক্রিয়াকে জোরদার করার লক্ষ্যে ত্রিদেশীয় এ মহড়া চালানো হয়েছে বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্যাসিফিক ড্রাগন বা পিডি নামের দ্বিবার্ষিক মহড়া তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে।

চলতি মাসের ২০ থেকে ২৮ তারিখ পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। অ্যাজিস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতার পাশাপাশি যোগাযোগ ও ডাটা সংগ্রহের সক্ষমতা মহড়ায় পরীক্ষা করা হয়েছে। অবশ্য মহড়া চলাকালে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় নি বলে জানানো হয়েছে। হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা এবং কক্ষপথে উপগ্রহ স্থাপন নিয়ে চলমান উত্তেজনার মুখে এ মহড়া চালানো হলো।#

পার্সটুডে/মূসা রেজা/২৯