ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাস-ট্রেইলার সংঘর্ষ: নিহত ৫, আহত ২৫
জুলাই ০৩, ২০১৬ ০৮:১৭ Asia/Dhaka
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশ বলেছে, বাসের সঙ্গে একটি ট্রাক্টর ট্রেইলারের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করার পরিণামে ফ্লোরিডার একটি হাইওয়েতে এ সংঘর্ষ ঘটেছে।
নিহতদের মধ্যে ট্রেইলারের চালক এবং বাসের চার আরোহী রয়েছে। বাসের চালককে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে ৩৪জন যাত্রী ছিল বলে উল্লেখ করা হয়েছে।
সংঘর্ষের পর উভয়ে যানবাহনে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই পুলিশ বাসের কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ