আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/world-i13615-আফগানিস্তানে_মার্কিন_ড্রোন_হামলায়_১৪_ব্যক্তি_নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন তালেবান গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বাকিরা বেসামরিক ব্যক্তি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৬ ১৩:০২ Asia/Dhaka
  • মার্কিন ড্রোন হামলা( ফাইল ফটো)
    মার্কিন ড্রোন হামলা( ফাইল ফটো)

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মার্কিন ড্রোন হামলায় ১৪ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন তালেবান গোষ্ঠীর সদস্য বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বাকিরা বেসামরিক ব্যক্তি কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি।

মার্কিন নেত্বাধীন ন্যাটো বাহিনী ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালানোর পর থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ দেশটির বিভিন্ন অংশে ড্রোন হামলা হামলা চালিয়ে আসছে।

এসব হামলায় আল-কায়েদা এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নিহত হচ্ছে বলে মার্কিন বাহিনী দাবি করে আসছে।তবে এতে নিহতদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া, পাকিস্তানে তালেবান সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করেও হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী।

গত ২১ মে পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হয়। এরপর হাইবাতুল্লাহ আখুনজাদা তালেবানের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার আফগানিস্তানে মার্কিনীসহ বিদেশি বাহিনীর দখলদারিত্বের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটন কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ১৫ বছর পরও দেশটিতে আমেরিকাসহ বিদেশি সেনা উপস্থিতি বজায় রয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৩