কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন ‘নোংরা হিসাব’: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i13630-কুর্দি_গেরিলাদের_প্রতি_সমর্থন_নোংরা_হিসাব’_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেন নি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৬ ১৪:১০ Asia/Dhaka
  • কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন ‘নোংরা হিসাব’: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেন নি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন।

তুরস্কের সীমান্ত শহর কিলিসে শনিবার এরদোগান এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, কিছু দেশ নিজেদের নোংরা হিসাব-নিকাশের জন্যকুর্দি গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে ।

সিরিয়ায় কুর্দি গেরিলাদের প্রতি মার্কিন সমর্থনের কারণে আংকারা এবং ওয়াশিংটনের মধ্যে টানাপড়েন দেখা দিয়েছে। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি যোদ্ধারা হচ্ছে সন্ত্রাসী; তাদের সঙ্গে তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র সম্পর্ক রয়েছে। কিন্তু আমেরিকা সিরিয়ার কুর্দি যোদ্ধাদেরকে তাদের অংশীদার মনে করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩