ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন
https://parstoday.ir/bn/news/world-i14023-ওয়াশিংটন_সিউলকে_হুশিয়ার_করল_রাশিয়া_দু’দেশের_রাষ্ট্রদূতদের_তলব_করল_চীন
চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০১৬ ১৪:৫২ Asia/Dhaka
  • ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।

এদিকে রাশিয়াও উভয় দেশকে দুই পক্ষের অপূরণীয় ক্ষতির বিষয়ে হুশিয়ার করে দিয়েছে।

ওয়ারহেড বা বোমাবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ পাঁচ মিনিট থার্মাল ফেজ নামে পরিচিত। থাড দিয়ে এ পর্যায়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত হানা এবং পুরোপুরি ধ্বংস করা যায়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বেইজিং-এ আজ এক সংবাদ সম্মেলনে বলেন, কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিতর্কিত মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে।

এর আগে বেইজিং আজ বলেছিল, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েনের ফলে আঞ্চলিক শান্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কোরিয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার প্রচেষ্টা বিঘ্নিত হবে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে থাড মোতায়েন থেকে বিরত থাকার জন্য চীন জোরালো আহ্বান জানায় বলে বেইজিং-এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও থাড মোতায়েনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে, থাড মোতায়েন হলে আঞ্চলিক স্থিতিশীলতা গুরুত্বহীন হয়ে পড়বে এবং এতে অপূরণীয় ক্ষতি হবে।

কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি করেছে ওয়াশিংটন এবং সিউল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পিয়ংইয়ং’র কথিত হুমকি মোকাবেলার জন্য এই ব্যবস্থা মোতায়েন করা হবে বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৮