তুরস্কে ১৭ বছর বয়সি কিশোরের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/world-i14215-তুরস্কে_১৭_বছর_বয়সি_কিশোরের_গুলিতে_৩_পুলিশ_কর্মকর্তা_নিহত
তুরস্কে ১৭ বছর বয়সি এক কিশোরের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পরে পালানোর চেষ্টা করার সময় অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই কিশোর মারা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৬ ০৭:২১ Asia/Dhaka
  • তুরস্কে ১৭ বছর বয়সি কিশোরের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

তুরস্কে ১৭ বছর বয়সি এক কিশোরের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পরে পালানোর চেষ্টা করার সময় অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই কিশোর মারা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা নগরীতে এ ঘটনা ঘটেছে। নগরীর একটি বাস স্টেশনে পুলিশ কর্মকর্তাদের একটি দল কিশোরটির কাছে পরিচয়পত্র চাওয়ার পরই সে গুলি করতে শুরু করে। অবশ্য ঠিক কখন এ ঘটনা ঘটেছে তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু তা জানায়নি।

হামলাকারী কিশোরের মানসিক সমস্যা ছিল উল্লেখ করে নগরীর প্রশাসক বলেছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১