‘মার্কিন কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধে নেমেছে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী’
https://parstoday.ir/bn/news/world-i14218-মার্কিন_কৃষ্ণাঙ্গদের_বিরুদ্ধে_অঘোষিত_যুদ্ধে_নেমেছে_শ্বেতাঙ্গ_জনগোষ্ঠী’
আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ঐতিহাসিক র‍্যান্ডি শর্ট বলেছেন,আমেরিকার কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ নেমেছে সেদেশের শ্বেতাঙ্গরা। মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় লুকিয়ে থাকা পদ্ধতিগত সহিংসতাই দেশটির বর্তমান পরিস্থিতি সৃষ্টির মূল কারণ বলেও উল্লেখ করেছেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১১, ২০১৬ ০৭:৫২ Asia/Dhaka

আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ঐতিহাসিক র‍্যান্ডি শর্ট বলেছেন,আমেরিকার কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ নেমেছে সেদেশের শ্বেতাঙ্গরা। মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় লুকিয়ে থাকা পদ্ধতিগত সহিংসতাই দেশটির বর্তমান পরিস্থিতি সৃষ্টির মূল কারণ বলেও উল্লেখ করেছেন তিনি।

মার্কিন পুলিশের বর্ণবাদী আচরণকে কেন্দ্র করে দেশটিতে যখন পুলিশ বিরোধী মনোভাব তুঙ্গে তখন এ মন্তব্য করেন তিনি। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বিচার ও রাজনৈতিক ব্যবস্থা বর্ণবাদী এবং এ ব্যবস্থায় মানবাধিকারের কোনো স্থান নেই।

ওয়াশিংটনে বসবাসরত ঐতিহাসিক র‍্যান্ডি শর্ট বল বলেন, আমেরিকায় মাদক বিরোধী লড়াই মূলত দেশটির কালো মানুষদের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে এবং কালো মানুষ হত্যার পক্ষে অজুহাত হিসেবে এই লড়াইকে ব্যবহার করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১১