নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে কাবুলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i14329-নিরাপত্তা_বিষয়ে_আলোচনা_করতে_কাবুলে_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (মঙ্গলবার) আফগানিস্তান পৌঁছেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং দেশটিতে মোতায়েন মার্কিন কমান্ডারদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। আকস্মিক বাগদাদ সফরের পর আফগানিস্তান গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৬ ১৩:১০ Asia/Dhaka
  • নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে কাবুলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (মঙ্গলবার) আফগানিস্তান পৌঁছেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং দেশটিতে মোতায়েন মার্কিন কমান্ডারদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। আকস্মিক বাগদাদ সফরের পর আফগানিস্তান গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

রাজধানী কাবুলের বাইরে বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন কার্টার। ওয়াশিংটন এবং ন্যাটো মিত্ররা আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নেয়ার পরই দেশটি সফরে গেলেন তিনি।

গত সপ্তাহে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আফগানিস্তানে বিদেশি সেনা সংখ্যা সামান্য বাড়ানো  অথবা বর্তমান সংখ্যা ঠিক রাখা হবে। এর আগে আফগানিস্তান থেকে বিদেশি সেনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমা দেশগুলো।#

পার্সটুডে/মূসা রেজা/১২