‘মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুর একটা ক্ষেপণাস্ত্রও ঠেকানো যাবে না’
https://parstoday.ir/bn/news/world-i14707-মার্কিন_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_দিয়ে_শত্রুর_একটা_ক্ষেপণাস্ত্রও_ঠেকানো_যাবে_না’
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অনির্ভরযোগ্য এবং এ দিয়ে মার্কিন জনগণকে হামলা থেকে রক্ষা করা যাবে না বলে জানিয়েছে দেশটির ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্ট বা ইউসিএস। মার্কিন নগর এবং শহরগুলোকে সীমিত পারমাণবিক হামলা থেকে রক্ষার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৬, ২০১৬ ১২:২৩ Asia/Dhaka
  • আস্কাকার একটি ইন্টারসেপ্টর রকেট
    আস্কাকার একটি ইন্টারসেপ্টর রকেট

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অনির্ভরযোগ্য এবং এ দিয়ে মার্কিন জনগণকে হামলা থেকে রক্ষা করা যাবে না বলে জানিয়েছে দেশটির ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্ট বা ইউসিএস। মার্কিন নগর এবং শহরগুলোকে সীমিত পারমাণবিক হামলা থেকে রক্ষার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

গ্রাউন্ড-বেজড মিডকোর্স ডিফেন্স সিস্টেম বা জিএমডি নামের এ ব্যবস্থার পেছনে ২০১৭ পর্যন্ত চার হাজার কোটি ডলার ব্যয় হবে। কিন্তু ইউসিজি’র ৬০ পাতার প্রতিবেদনে বলা হয়েছে, বহু বছরের অবহেলায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক দৈন্য দশায় পড়েছে।

এতে আরো বলা হয়েছে, শত্রু বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য ক্যালিফোর্নিয়া এবং আলাস্কায় বসানো আছে জিএমডি’এর ইন্টারসেপ্টর রকেট । কিন্তু এ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য চালানো মহড়ায় কল্পিত শত্রুর হামলাকারী একটি ক্ষেপণাস্ত্রও ওই ইন্টারসেপ্টর রকেট দিয়ে প্রতিহত করা যায় নি।

প্রায় ১৫ বছর আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের আমলে এ ব্যবস্থা মোতায়েন করা হলেও তা কখনোই বাস্তব অবস্থায় তা কার্যকর বলে প্রমাণিত হয় নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬