তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
জুলাই ১৭, ২০১৬ ১৬:৫৬ Asia/Dhaka
মার্কিন সরকার তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা দেখা দেয়ার পর এ নির্দেশ দিল আমেরিকা।
আমেরিকার সব বাণিজ্যিক এবং বেসরকারি বিমানের প্রতি এ নির্দেশ দিয়েছে মার্কিন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ।
এফএএ’র বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটি তুরস্কের পরিস্থিতির ওপর নজর রাখছে। এ কাজে এফএএ’কে সহায়তা করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর। পরিস্থিতি পরিবর্তিত হলে এ নিয়ে পরবর্তী নির্দেশ দেয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া, মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির নাগরিকদের তুরস্ক সফরের বিষয়ে সর্তকতা আরোপ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৭
ট্যাগ