ওমানে ইরানি পণ্য রপ্তানি বৃদ্ধি; ব্রিটিশ পাউন্ডের মান পড়ে গেছে
https://parstoday.ir/bn/news/world-i153544-ওমানে_ইরানি_পণ্য_রপ্তানি_বৃদ্ধি_ব্রিটিশ_পাউন্ডের_মান_পড়ে_গেছে
পার্সটুডে- পাঁচ মাসের ব্যবধানে ওমানে ইরানের রপ্তানি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ফার্সি ১৪০৪ সালের প্রথম পাঁচ মাসে ইরান-ওমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করে দেখা গেছে, দুই দেশের বাণিজ্যে উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। এই সময়ে মোট বাণিজ্য ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.১৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ইরানের তেল বহির্ভূত রপ্তানি ১৬ শতাংশ বেড়ে ৭৮০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বাণিজ্য বৃদ্ধির মূল কারণ হিসেবে ভূমিকা রেখেছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ৩০, ২০২৫ ১৭:৩৮ Asia/Dhaka
  • ওমানে ইরানি পণ্য রপ্তানি বৃদ্ধি; ব্রিটিশ পাউন্ডের মান পড়ে গেছে
    ওমানে ইরানি পণ্য রপ্তানি বৃদ্ধি; ব্রিটিশ পাউন্ডের মান পড়ে গেছে

পার্সটুডে- পাঁচ মাসের ব্যবধানে ওমানে ইরানের রপ্তানি ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ফার্সি ১৪০৪ সালের প্রথম পাঁচ মাসে ইরান-ওমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করে দেখা গেছে, দুই দেশের বাণিজ্যে উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। এই সময়ে মোট বাণিজ্য ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.১৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ইরানের তেল বহির্ভূত রপ্তানি ১৬ শতাংশ বেড়ে ৭৮০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বাণিজ্য বৃদ্ধির মূল কারণ হিসেবে ভূমিকা রেখেছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি ফার্সি ১৪০৪ সালের দ্বিতীয়ার্ধেও ইরান-ওমান বাণিজ্যের প্রবণতা ইতিবাচক থাকবে এবং বছরের শেষে বার্ষিক বাণিজ্য ২.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

৬০০ টন ইরানি মধু রপ্তানি

চলতি বছরের প্রথম ছয় মাসে ইরান থেকে প্রায় ৬০০ টন প্রাকৃতিক মধু বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে, যা থেকে দেশটি ২০ লাখ ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা উপার্জন করেছে।
ক্রেতা হিসেবে ইরাক শীর্ষে রয়েছে। মোট রপ্তানির ৬৮ শতাংশই গেছে ইরাকে।  এছাড়া, যেসব দেশে ইরানের মধু রপ্তানি হয় সেগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, মালয়েশিয়া, বাহরাইন, জর্ডান, কেনিয়া, কাতার, আজারবাইজান, কুয়েত, তাজিকিস্তান ও আফগানিস্তান।

যুক্তরাষ্ট্রে ২০টি বিমানবন্দরে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের কার্যক্রম স্থগিত থাকার কারণে ফ্লাইট নিয়ন্ত্রণকারী প্রায় ১৩ হাজার কর্মী নির্ধারিত দিনে বেতন পান নি। এর ফলে ২০টিরও বেশি মার্কিন বিমানবন্দরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এই শাটডাউন এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার রেকর্ড ভাঙতে যাচ্ছে।

রুশ তেল জায়ান্ট ‘লুকঅয়েল’ বিদেশি সম্পদ বিক্রি শুরু করছে

রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান লুকঅয়েল ঘোষণা করেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার পর তারা তাদের বিদেশি সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু করছে।
এই নিষেধাজ্ঞাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জারি করেছে। লুকঅয়েল এবং আরেক বৃহৎ রুশ তেল উৎপাদক রুসনেফট-কে নিশানা করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে ব্রিটেনও এই দুই কোম্পানির বিরুদ্ধে একই ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ব্রিটিশ পাউন্ডের মান দুই বছরে সর্বনিম্নে

ব্রিটেনের মুদ্রা পাউন্ডের মান দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সরকারের আর্থিক অবস্থার অবনতির আশঙ্কা ও বাজেট তদারক সংস্থার উৎপাদনশীলতা বৃদ্ধির পূর্বাভাস ০.৩ শতাংশ হ্রাসের ঘোষণার পর এটি ঘটেছে।
বুধবার অর্থনীতি বিষয়ক ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, পাউন্ডের বিনিময় হার ইউরোর বিপরীতে ১.১৩ সেন্ট এবং মার্কিন ডলারের বিপরীতে ১.৩২ সেন্টে নেমে এসেছে। এই পরিস্থিতি যুক্তরাজ্যের বাজেট ঘাটতি পূরণের চাপ আরও বাড়িয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।