একতরফা পদক্ষেপ বিশ্বব্যবস্থাকে দুর্বল করে: গারিবাবাদি
ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা ধারণার চেয়েও বেশি উন্নত: মার্কিন পাইলটের স্বীকারোক্তি
-
ইয়েমেনের সেনাবাহিনী
পার্সটুডে: একজন মার্কিন পাইলট ইয়েমেনের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্বীকৃতি দিয়ে বলেছেন, ইয়েমেনের প্রতিরক্ষা ক্ষমতা আগের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত।
মার্কিন সামরিকবিষয়ক গণমাধ্যম 'টাস্ক অ্যান্ড পারপাস' শনিবার এক পরীক্ষামূলক বি–৫২ বিমানের পাইলটের বরাতে রিপোর্ট করেছে: ইয়েমেনে পরিচালিত সামরিক অভিযান দেখিয়েছে যে, ওই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুমানের তুলনায় অনেক বেশি উন্নত।
পার্স টুডের প্রতিবেদন অনুযায়ী, ওই মার্কিন পাইলট আরও বলেন, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুদ্ধবিমানগুলোর সরাসরি হামলাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
মাদুরোকে অপসারণ করলেই সংকট শেষ হবে না : মার্কিন গণমাধ্যম
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিলে সংকটের সমাপ্তি ঘটবে না; বরং এটি হবে দীর্ঘ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এক সংঘাতের শুরু, যা বছরের পর বছর স্থায়ী হতে পারে এবং যার পরিণতি অনিশ্চিত।
“মাদুরোর সময় শেষ হয়ে এসেছে”— ডোনাল্ড ট্রাম্পের ওই দাবি উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, আমেরিকার কোনো সামরিক পদক্ষেপ দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা, রাষ্ট্রীয় কাঠামোর পতন এবং আমেরিকাকে লাতিন আমেরিকায় ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।
জার্মানিতে অসন্তোষ; মেরৎস সরকার আগাম পতনের ঝুঁকিতে
ব্লুমবার্গ জানিয়েছে, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎস–এর নেতৃত্বাধীন সরকার নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে পড়েছে, কারণ বার্লিন সরকার দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হচ্ছে।
প্রতিবেদনটি বলছে, মেরৎস ক্ষমতা হারানোর ঝুঁকিতে আছেন, কারণ তার সরকার এখনো জার্মানির বহু মৌলিক সংকট সমাধান করতে পারেনি।
ইসরায়েলে বাধ্যতামূলক সামরিকসেবার বিরোধিতা করে ইহুদিদের বিক্ষোভ
হাজার হাজার হারেদি (অতি–রক্ষণশীল) ইহুদি দখলকৃত জেরুজালেমে বাধ্যতামূলক সামরিকসেবা আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত এই বিক্ষোভে তারা ইসরায়েলি সংসদ সদস্য ইওআভ বেন তসুর–এর গাড়িতে হামলা চালিয়ে জানালা ভেঙে দেয়। এই বিক্ষোভ ইসরায়েলের হারেদি সম্প্রদায়ের জন্য বাধ্যতামূলক সামরিকসেবা আরোপের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদেরই ধারাবাহিকতা।
একতরফা পদক্ষেপ বিশ্বব্যবস্থাকে দুর্বল করে: গারিবাবাদি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গারিবাবাদি শনিবার জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ জর্জ ক্যাট্রোগালোস–এর সঙ্গে সাক্ষাৎ শেষে এক্স–এ লিখেছেন, এই বৈঠকে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী তিনি আরও বলেন, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল— কিভাবে একতরফা ও স্বেচ্ছাচারী পদক্ষেপ— যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন— আন্তর্জাতিক আইনকে দুর্বল করে, বৈশ্বিক শৃঙ্খলাকে অস্থিতিশীল করে এবং বিশ্বকে ন্যায়, সমতা ও শান্তি থেকে দূরে সরিয়ে দেয়।#
পার্সটুডে/এমএআর/১৬