ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ: পাকিস্তানের বিরোধিতা
-
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেইন আন্দ্রাবি
পার্সটুডে-পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ইসলামাবাদ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে-কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধী।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেইন আন্দ্রাবি, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতি তার সমর্থনের ওপর জোর দিয়ে বলেছেন: ইসলামাবাদ অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা মন্তব্য করে না, তবে ইরানে যে-কোনো বিদেশী হস্তক্ষেপের তীব্র নিন্দা করে।
এর আগেও, পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম, দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার-এর সাথে এক বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে মতবিনিময় করেছিলেন।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন