জোর করে হলেও গ্রিনল্যান্ড দখল করা হতে পারে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i155948-জোর_করে_হলেও_গ্রিনল্যান্ড_দখল_করা_হতে_পারে_ট্রাম্প
পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন: আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২৬ ১৫:৩৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন: আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার স্বার্থে গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন।

গ্রিনল্যান্ড পাবার জন্য শান্তিপূর্ণ উপায়ে কিংবা প্রয়োজনে জোর করে হলেও দখল করা যেতে পারে। গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে-এই দাবি করে ট্রাম্প আরও বলেন: এই কাজটি না করলে চীন এবং রাশিয়া দখল করে ফেলতে পারে, আমরা তা হতে দেবো না। মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলা সম্পর্কে বলেন: ভেনেজুয়েলার তেল নিয়ে কোন কোন কোম্পানি কাজ করবে সেটা আমেরিকা নির্ধারণ করবে। তেলের রাজস্ব আমেরিকা, ভেনেজুয়েলা এবং তেল কোম্পানিগুলোর পকেটে যাবে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন: আমেরিকা বছরের পর বছর ধরে ভেনেজুয়ালেকে চালাবার সম্ভাবনা রয়েছে এবং তাদের তেলের বিশাল মজুদ থেকে উত্তোলন করবে। 

আমেরিকা ভেনেজুয়েলার পঞ্চম তেল-ট্যাঙ্কার চুরি করেছে

সংবাদসূত্রগুলো আরও জানিয়েছে, আমেরিকা ভেনেজুয়েলার পঞ্চম তেল ট্যাঙ্কারও চুরি করেছে। মার্কিন সামরিক বাহিনী ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে ওলিনা নামে আরেকটি ট্যাঙ্কারও জব্দ করেছে বলে জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনী বলেছে ওই তেল ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার উপকূল থেকে গেছে, তারপর নৌবাহিনী ওই ট্যাঙ্কারটিকে সনাক্ত করে এবং আটক করে। এটিই ছিল ভেনেজুয়েলার পঞ্চম তেল ট্যাঙ্কার। ভেনেজুয়েলার ওপর নৌ-অবরোধ আরোপের পর এটি আমেরিকার চুরি করা পঞ্চম তেল ট্যাঙ্কার।

আমরা রাশিয়া, চীন এবং ইরানকে ভেনেজুয়েলায় প্রধান ভূমিকা পালন করতে দেবো না: মার্কিন কর্মকর্তা

অপর এক খবরে বলা হয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস্টোফার রাইট  বলেছেন: কারাকাসে রাশিয়া, চীন, ইরান প্রধান ভূমিকা পালন করুক-তা আমরা হতে দেবো না। কেননা সেটা হতে দিলে ভেনেজুয়েলা চীন প্রভাবিত একটি দেশে পরিনত হবে। ক্রিস্টোফার রাইট আরও বলেন: যতদিন আমেরিকা ভেনেজুয়েলায় প্রভাবশালী শক্তি হিসেবে থাকবে ততদিন তেল প্রবাহ নিয়ন্ত্রণ করতে কোনো সমস্যা হবে না।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন