ইরান কীভাবে স্টারলিংকের বারোটা বাজিয়েছে?
-
ইলান মাস্ক ও স্টারলিংক
পার্সটুডে- ইলন মাস্কের স্টারলিংকের মাধ্যমে ইরানে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টদের সহায়তা দেওয়ার প্রকল্পটি ব্যর্থ হয়েছে বলে বিদেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত আহারোনোতের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান উন্নত জ্যামিং বা বিঘ্ন সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের অ্যাক্সেস ব্যাপকভাবে ব্যাহত করতে সক্ষম হয়েছে।
পার্সটুডে জানিয়েছে- ইহুদিবাদী মহল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ইলন মাস্কের স্টারলিংক ইরানের ভেতরে সন্ত্রাসীদের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানের কর্তৃপক্ষ স্টারলিংকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রথম দিকে স্টারলিংকের ট্রাফিক প্রায় ৩০ শতাংশ থেকে কমে ৮০ শতাংশের নেমে আসে এবং কিছু সংবেদনশীল এলাকায় তা প্রায় শূন্যে নেমে আসে।
বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তারা এটা স্বাীকার করেছেন যে, ইরানই প্রথম দেশ যারা স্টারলিংকের সেবা কার্যত অচল করতে সক্ষম হয়েছে এবং এত বড় পরিসরে এর প্রবেশাধিকার ব্যাহত করতে পেরেছে।#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।