রুশ বিশ্লেষক: ইরানের উপর হামলা ট্রাম্পের জন্য একটি লজ্জাজনক পরিণতি হবে  
https://parstoday.ir/bn/news/world-i157548-রুশ_বিশ্লেষক_ইরানের_উপর_হামলা_ট্রাম্পের_জন্য_একটি_লজ্জাজনক_পরিণতি_হবে
পার্সটুডে-রাশিয়ার সেন্টার ফর পলিটিক্যাল প্রসেসের প্রধান ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইহুদিবাদী সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করে বলেছেন যে "এই অপারেশন শুরু হওয়ার পরে আমরা ঐক্যকে শক্তিশালী করার ইরানের জনগণের মাঝে একটি অভূতপূর্ব স্তর দেখেছি।"
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৫, ২০২৬ ১৮:২৭ Asia/Dhaka
  • রাশিয়ার রাজনৈতিক প্রক্রিয়া কেন্দ্রের প্রধান আলেক্সি ইয়ারোশেঙ্কো
    রাশিয়ার রাজনৈতিক প্রক্রিয়া কেন্দ্রের প্রধান আলেক্সি ইয়ারোশেঙ্কো

পার্সটুডে-রাশিয়ার সেন্টার ফর পলিটিক্যাল প্রসেসের প্রধান ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইহুদিবাদী সামরিক আগ্রাসনকে অবৈধ বলে অভিহিত করে বলেছেন যে "এই অপারেশন শুরু হওয়ার পরে আমরা ঐক্যকে শক্তিশালী করার ইরানের জনগণের মাঝে একটি অভূতপূর্ব স্তর দেখেছি।"

পার্সটুডে অনুসারে, রাশিয়ার রাজনৈতিক প্রক্রিয়া কেন্দ্রের প্রধান আলেক্সি ইয়ারোশেঙ্কো বৃহস্পতিবার ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে মার্কিন-ইহুদিবাদী আক্রমণের পরে ইরানের জাতির সংহতি ও ঐক্যের বিষয়টি উল্লেখ করার মতো ছিল। তিনি জোর দিয়ে বলেন,  "ওয়াশিংটন এবং তেল আবিব আয়াতুল্লাহ খামেনেয়ীকে (বিপ্লবের শহীদ নেতা) হত্যা করার পরে  হাজার হাজার ইরানি নাগরিক শোক করার জন্য রাস্তায় নেমেছিল এবং এটি মার্কিন উদ্দেশ্যকে ব্যর্থ দিয়েছে।"

রাশিয়ার এই বিশ্লেষক আরো বলেন, মার্কিনীরা ভেবেছিল যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সাথে সাথে সরকার পতন হবে। কিন্তু ফলাফল বিপরীত ছিল এবং ইরানী সমাজ তার স্থিতিশীলতা এবং ধারাবাহিকতার প্রমান দিয়েছে।

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।