ইসরাইল-মার্কিন আগ্রাসনে পাশ্চাত্যের নীরবতার কঠোর সমালোচনা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i157578-ইসরাইল_মার্কিন_আগ্রাসনে_পাশ্চাত্যের_নীরবতার_কঠোর_সমালোচনা_করল_রাশিয়া
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে ইসরাইল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে পাশ্চাত্যের দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেছেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৭:০৭ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে ইসরাইল-মার্কিন আগ্রাসনের ব্যাপারে পাশ্চাত্যের দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এ ব্যাপারে পাশ্চাত্যের দেশগুলোর নীরবতা ও কোনো প্রতিক্রিয়া না জানানো খুবই ভয়ংকর।

তিনি ইসরায়েল-মার্কিন হামলায় ইরানের স্কুল শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় পাশ্চাত্যের দেশগুলোর নীরবতাকেও অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে অভিহিত করেন।

মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে দেখা গেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শাজারে তৈয়বা বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যে হামলা চালানো হয়েছে তার পেছনে আমেরিকা জড়িত।

দৈনিকটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্কুলের ক্লাস চলা অবস্থায় সেখানে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ শিশু নিহত হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধে এটা সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও মার্কিন আগ্রাসনে আরো ৯৫ জন আহত হয়েছে।

পার্সটুডে/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।