ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত: স্বীকার করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i158598-ইসরায়েল_মধ্যপ্রাচ্যসহ_সারা_বিশ্বে_ঘৃণিত_স্বীকার_করলেন_ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমর্থনে দেওয়া এক বার্তায় এ কথা স্বীকার করেছেন যে, ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
এপ্রিল ১৯, ২০২৬ ১১:১২ Asia/Dhaka
  • ট্রাম্প ও নেতানিয়াহু
    ট্রাম্প ও নেতানিয়াহু

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সমর্থনে দেওয়া এক বার্তায় এ কথা স্বীকার করেছেন যে, ইসরায়েল মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে ঘৃণিত।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তবে একই সাথে স্থানীয় সময় শনিবার রাতে ‘ট্রুথ সোশ্যাল’ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের জন্য এক ‘মহান মিত্র’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলের প্রতি ঘৃণার কথা স্বীকার করে ট্রাম্প বলেন: “বিশ্বের জনগণ ইসরায়েলকে  পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের জন্য এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”

ইসরায়েলের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প আবারও ওয়াশিংটনের অন্যান্য মিত্রদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনব্যাপী আগ্রাসনে, ন্যাটোসহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ এই যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ব্রিটেন ও স্পেনসহ ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দেওয়ার ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন এবং তাদেরকে "কাপুরুষ ও ভীরু" বলে আখ্যা দিয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন