মার্কিন পররাষ্ট্রনীতি চরম মিথ্যার ওপর নির্ভরশীল: বাকায়ি
https://parstoday.ir/bn/news/iran-i162198-মার্কিন_পররাষ্ট্রনীতি_চরম_মিথ্যার_ওপর_নির্ভরশীল_বাকায়ি
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানসহ গোটা অঞ্চলকে ঘিরে আমেরিকা যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তা চরমভাবে মিথ্যার ওপর নির্ভরশীল।
(last modified 2026-08-15T12:18:27+00:00 )
আগস্ট ১৫, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • ইসমাইল বাকায়ি
    ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানসহ গোটা অঞ্চলকে ঘিরে আমেরিকা যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তা চরমভাবে মিথ্যার ওপর নির্ভরশীল।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাশিয়ার প্রখ্যাত লেখক ফিওদর দস্তয়েভস্কির বিখ্যাত উপন্যাস ‘দ্য ব্রাদার্স কারামাজভ’-এর একটি অংশ উদ্ধৃত করে পশ্চিম এশিয়া অঞ্চল ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান তুলে ধরেছেন।

বাকায়ি সাহিত্যের ঐ অংশের প্রতি ইঙ্গিত করে বলেন, এই কথাগুলো যুক্তরাষ্ট্র ও পররাষ্ট্রনীতিতে ‘মিথ্যার ওপর চরম নির্ভরশীলতা’ থেকে সৃষ্ট পরিস্থিতিকে যথার্থভাবে তুলে ধরে।

তার উদ্ধৃত অংশটি এরকম: “যে ব্যক্তি নিজেকেই মিথ্যা বলে এবং নিজের মিথ্যাকে বিশ্বাস করে, সেই ব্যক্তি শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছে যায় যে, নিজের অস্তিত্ব কিংবা চারপাশের জগতের কোথাও সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারে না। এ অবস্থায় সে নিজের ও অন্যদের প্রতি সব ধরনের সম্মান হারিয়ে ফেলে।”

এই সাহিত্যিক উপমা ব্যবহার করে ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিক আঞ্চলিক ঘটনাবলির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেন। তার মতে, এই পদ্ধতিগত দুর্বলতা বর্তমানে ওয়াশিংটনের রাজনৈতিক ও গণমাধ্যম-সংক্রান্ত আচরণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/১৫