পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়
https://parstoday.ir/bn/news/world-i158736-পাকিস্তান_ও_ইরানের_পররাষ্ট্রমন্ত্রীদের_বৈঠকে_আঞ্চলিক_ও_আন্তর্জাতিক_বিষয়ে_মতবিনিময়
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।
(last modified 2026-04-26T04:47:19+00:00 )
এপ্রিল ২৬, ২০২৬ ১০:৪৪ Asia/Dhaka
  • • পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    • পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

ইরানের রাষ্ট্রিয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিস্তারের প্রক্রিয়া, সেইসাথে বহুপাক্ষিক পর্যায়ে ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের দৃঢ় সংকল্প ও ইচ্ছার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই প্রক্রিয়া দুই প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশের অভিন্ন স্বার্থে আরও শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের বিশেষ মর্যাদা ও গুরুত্ব থাকার কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করার ব্যাপারে ইরানের দৃঢ় প্রত্যাশার কথা জানান। তিনি প্রতিবেশীদের, বিশেষ করে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা ও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

আরাকচি, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা এবং আলোচনার সুষ্ঠু আয়োজনের কারণে প্রশংসা করে।

তিনি অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ অব্যাহত থাকা এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার আগ্রাসনের কথা উল্লেখ করে, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশে পাকিস্তান সরকার ও জনগণের অবস্থান এবং লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতি সমঝোতা বাস্তবায়নে পাকিস্তানের বিশেষ প্রচেষ্টারও প্রশংসা করেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।