ইসরায়েলের নীতি ইহুদিদের জন্য 'অস্তিত্বের সংকট' তৈরি করবে: ব্রিটেনের ইহুদি ধর্মগুরুরা
https://parstoday.ir/bn/news/world-i158978-ইসরায়েলের_নীতি_ইহুদিদের_জন্য_'অস্তিত্বের_সংকট'_তৈরি_করবে_ব্রিটেনের_ইহুদি_ধর্মগুরুরা
পার্সটুডে- ব্রিটেনের দুজন প্রবীণ ইহুদি ধর্মগুরু রাব্বি, যারা নিজেদের 'প্রগতিশীল' বলে পরিচয় দেন, ঘোষণা করেছেন যে ইসরায়েলের বর্তমান নীতি শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং ইহুদিদের জন্যও একটি 'অস্তিত্বের সংকট' করতে পারে।
(last modified 2026-04-29T10:41:44+00:00 )
এপ্রিল ২৯, ২০২৬ ১৬:৩৪ Asia/Dhaka
  • ইসরায়েলের নীতি ইহুদিদের জন্য 'অস্তিত্বের সংকট' তৈরি করবে: ব্রিটেনের ইহুদি ধর্মগুরুরা
    ইসরায়েলের নীতি ইহুদিদের জন্য 'অস্তিত্বের সংকট' তৈরি করবে: ব্রিটেনের ইহুদি ধর্মগুরুরা

পার্সটুডে- ব্রিটেনের দুজন প্রবীণ ইহুদি ধর্মগুরু রাব্বি, যারা নিজেদের 'প্রগতিশীল' বলে পরিচয় দেন, ঘোষণা করেছেন যে ইসরায়েলের বর্তমান নীতি শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং ইহুদিদের জন্যও একটি 'অস্তিত্বের সংকট' করতে পারে।

পার্সটুডে জানিয়েছে, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুজন রাব্বি, যারা ব্রিটেনের 'প্রগতিশীল ইহুদি' নামক একটি নবপ্রতিষ্ঠিত সংগঠনের নেতা এবং যুক্তরাজ্যের প্রায় এক-তৃতীয়াংশ সিনাগগের প্রতিনিধিত্ব করেন, তারা এই আন্দোলনের প্রথম বই 'প্রগতিশীল ইহুদি ও ইসরায়েল রাষ্ট্র' প্রকাশের প্রাক্কালে এই মন্তব্য করেন। একই সাথে, তারা এও মত দেন যে ইসরায়েলের ইহুদিবাদী ধারা পরিবর্তনের সুযোগ এখনও রয়েছে।

রাব্বিদের একজন বলেন: "আমরা বহুবার বলেছি যে ইসরায়েলের বর্তমান নীতি শুধু ইহুদিবাদীদের জন্য নয় একইসাথে খোদ ইহুদি ধর্মের জন্যই একটি অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। প্রশ্ন হলো, ইসরায়েলের নীতি যদি এমন কোনো দিকে মোড় নেয় যা ইহুদি মূল্যবোধের সাথে বেমানান, তাহলে কী হবে? এটি একটি অত্যন্ত বড় উদ্বেগের বিষয়।"

দুই রাব্বি জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকে আনুগত্যহীনতার লক্ষণ হিসেবে না দেখে, বরং একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবে দেখা উচিত।

এই প্রশ্নটিই বাগিনস্কি, লেভি এবং ড. এড কেসলারের যৌথভাবে লেখা একটি বইয়ের মূল বিষয়বস্তু। এই বইটিতে ইহুদি ধর্মগুরু ও সম্প্রদায়ের নেতাদের লেখা ৪০টি প্রবন্ধ রয়েছে, যা ইহুদি ধর্মাবলম্বিদের পরিচয়, ইহুদিবাদ এবং ইসরায়েলকে ঘিরে থাকা জটিল বিষয়গুলোর ওপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে।

লেভি জোর দিয়ে বলেন, “ইসরায়েলি সরকার যা করে তা ইহুদি হিসেবে আমাদের ওপর প্রভাব ফেলে এবং আমাদের ইহুদি ধর্মকে ক্ষতিগ্রস্ত করে।

যদিও “প্রগতিশীল ইহুদিবাদ” নামে পরিচিত আন্দোলনটি একটি ইসরায়েলি আন্দোলন, কিন্তু প্রবন্ধ সংকলনে এমন কিছু মতামতও অন্তর্ভুক্ত রয়েছে যা লেখকরা নিজেদের ইহুদিবাদী বলে মনে করেন না।#

পার্সটুডে/এমআরএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন