ট্রাম্প একজন অপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য
-
মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর
পার্সটুডে- মার্কিন ডেমোক্র্যাট দলের একজন কংগ্রেস সদস্য এই দেশের প্রেসিডেন্টকে অপরাধী বলে আখ্যা দিয়েছেন।
পার্সটুডে জানিয়েছে, ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের একটি ভিডিও প্রকাশের পর শুক্রবার মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: ৩৪টি অপরাধের রেকর্ড থাকা, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং শিশু নির্যাতনের দায়ে অভিযুক্ত একজন অপরাধীর কাছ থেকে আসা এ এক পাগলামি ভরা প্রলাপ। ফ্লোরিডায় দেওয়া ভাষণে ট্রাম্প মিনেসোটার মুসলিম ও সোমালি-আমেরিকান প্রতিনিধি ইলহান ওমরের বিরুদ্ধে সেইসব গুজবের পুনরাবৃত্তি করেন, যা তিনি অনেক আগেই অস্বীকার করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট এক কঠোর মন্তব্যে বলেন: আমি বিশ্বাস করি তিনি তার ভাইকে বিয়ে করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।
ইলহান ওমর আরও উল্লেখ করেন: এপস্টাইন মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম ৩৮,০০০ বার উচ্চারিত হয়।
এর আগে, মার্কিন কংগ্রেসের একজন মুসলিম প্রতিনিধি এপস্টাইন মামলায় দেশটির প্রেসিডেন্টের ব্যাপক ভূমিকার কথা উল্লেখ করে এক বার্তায় ঘোষণা করেন যে, ট্রাম্প হলেন শিশু যৌন নিপীড়কদের (শিশু যৌন নিপীড়নের সমর্থক) সমর্থনকারী একটি গোষ্ঠীর নেতা। ইহুদি ব্যবসায়ী, যৌন অপরাধী ও অর্থ পাচারকারী জেফরি এপস্টাইনের ব্যাপক দুর্নীতির মামলাটি বছরের পর বছর ধরে মার্কিন রাজনীতিতে কালো ছায়া ফেলেছে।#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন