দেশের সীমানা বাড়ানোর জন্য ট্রাম্পের স্বপ্ন দেখার যেন শেষ নেই
-
• মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে- চীনে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখানো হয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’-এ ভেনেজুয়েলার একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে মার্কিন পতাকা এবং শিরোনাম হিসেবে লেখা রয়েছে "৫১তম অঙ্গরাজ্য"!
ট্রাম্প এর আগে তার ভাষণে দাবি করেছিলেন, ওয়াশিংটন ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে।
ট্রাম্পের এই দাবি এমন এক সময়ে এসেছে, যখন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘোষণা করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার বিষয়টি "কখনোই" বিবেচনা করেনি।
ট্রাম্প এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।#
পার্সটুডে-এমআরএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।