যে কারণে ট্রাম্পের হাত পুরাই খালি
-
যে কারণে ট্রাম্পের হাত পুরাই খালি
পার্সটুডে- এবার আমেরিকার আধিপত্য অবসানের গল্পটি অ্যাপল টিভি সিরিজের কল্পনায় ঘটেনি, বরং ইরানের রুক্ষ ভূখণ্ডে এই দৃশ্য চিত্রিত হয়েছে।
দেখা যাচ্ছে, চীনের সাথে অর্থনৈতিক যুদ্ধে প্রায় দম ফুরিয়ে আসা হোয়াইট হাউস তাদের একমাত্র তুরুপের তাস হিসেবে সেনাবাহিনীর শক্তিমত্ত্বাকে বিবেচনা করছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ভেনেজুয়েলা ছিল একটি মুখরোচক পর্ব; ট্রাম্পের বেইজিং সফরের আগে, মার্কিন সরকার কিংবদন্তিতুল্য সেনাবাহিনীর ওপর ভরসা করে এবং পূর্ণ কামান নিয়ে চীনে গিয়ে একবারে ইরানের মতো একটি বড় সংকটের নিষ্পত্তি করতে চেয়েছিল, কিন্তু এবারও ইরানের ভূখণ্ড খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
ইরানের বিরুদ্ধে আগ্রাসন শক্তি প্রদর্শনের জন্য করা হয়েছিল, কিন্তু সত্তর দিনেরও বেশি সময় কেটে গেছে এবং যে আমেরিকানরা ৪ দিনের মধ্যে ইরানের বিষয়টি নিষ্পত্তি করতে চেয়েছিল, তারাই এখন আলোচনার দরজার আড়ালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছুটা সীমিত করার জন্য অনুনয়-বিনয় করছে।
ইরানের সাথে যুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট একবার বিজয়ের আশায় এবং পূর্ণ উদ্যমে যাত্রা করার জন্য তার সফর স্থগিত করেছিলেন, কিন্তু এখন তিনি খালি হাতে এবং ইরানের সাথে যুদ্ধের আগের চেয়েও ভঙ্গুর এক পরিস্থিতি নিয়ে চীনে গেছেন। এই পরিবর্তনের ফলস্বরূপ তাইওয়ানকে নিয়ে বেইজিং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে।
যখন চীনারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুমকি দেয়, তখন তারা আসলে একটি ভূ-কৌশলগত বার্তা পাঠায়; কেননা ওয়াশিংটনের সামরিক শক্তি যা ইরানের সাথে দুঃসাহসিক কার্যকলাপের আগ পর্যন্ত অন্য দেশের সাথে প্রতিযোগিতায় তার একমাত্র শক্তির উৎস ছিল, তা এখন একটি স্পষ্ট দুর্বলতায় পর্যবসিত হয়েছে।
বেইজিংয়ের হুমকির মুখে ট্রাম্প চীনা নেতাকে শুধু বলেন যে, "চীন সুন্দর এবং আপনি একজন মহান নেতা।" সেই একই ট্রাম্প, যিনি কয়েক মাস আগেও বেইজিংকে প্রকাশ্যে সামরিক হুমকি দিয়েছিলেন।
এখানেই বেইজিংয়ের মনের সমীকরণ বদলে যায়। ইরানের প্রতিরোধ এখন আর শুধু পশ্চিম এশিয়ার মধ্যে সীমাবদ্ধ কোনো সমস্যা নয় বরং এটি ভৌগোলিক সীমানা ছাড়িয়ে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ হরমুজ প্রণালী থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত বিস্তৃত। বিশেষজ্ঞরা বলছেন, চীনারা ইরানি প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে অবগত এবং বর্তমান ঘটনাবলী ইরান ও চীনের মধ্যে এক অভূতপূর্ব কৌশলগত অংশীদারিত্বের পথ প্রশস্ত করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।