‘চলতি বছর আফগানিস্তানের ৫ ভাগ এলাকা তালেবানের হাতে চলে গেছে’
সাবেক তালেবান নেতা মোল্লা মানসুর নিহত হওয়ার পর আফগানিস্তানে যুদ্ধ আরো তীব্রতর হয়েছে। এ ছাড়া, আফগানিস্তান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন কংগ্রেসকে দেয়া ত্রৈমাসিক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমেরিকার আফগানিস্তান পুনঃনির্মাণ সংক্রান্ত বিশেষ মহাপরিদর্শক চলতি বছরের দ্বিতীয় তিন মাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন দিয়েছেন।
এতে আরো বলা হয়েছে,আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদের দেয়া তথ্য থেকে জানা যায়, তালেবান দেশটির নতুন নতুন এলাকা দখল করেছে। দেশটির সরকার নিয়ন্ত্রিত বা প্রভাবিত এলাকার প্রায় ৫ শতাংশ চলতি বছরে তালেবানের হাতে চলে গেছে। এ ছাড়া, দেশটির প্রায় ৪০০ সরকারি জেলার মধ্যে এখন ১৯টি নিয়ন্ত্রণ করছে তালেবান।

গত ২১ মে পাকিস্তানের বেলুচিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হ’ন মোল্লা মানসুর। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার অনুমোদন দিয়েছিলেন। আফগান সরকারের সঙ্গে মার্কিন সমর্থনপুষ্ট শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকার করায় মোল্লা মানসুরের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছিল বলে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৩০